কালীপুজোর রাতে কুয়োয় পড়ল হস্তিশাবক, উদ্ধার করল সেনা

কালীপুজোর রাতে সেনা ছাউনির ভিতরই এক কুয়োয় পড়ে গলে এক হস্তিশাবক। তাঁর চিৎকারে ঘুম ছুটে যায় সেনা জওয়ানদের। অনেক খোঁজাখুঁজির পর একটি কুয়োর

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর রাতে সেনা ছাউনির ভিতরই এক কুয়োয় পড়ে গলে এক হস্তিশাবক। তাঁর চিৎকারে ঘুম ছুটে যায় সেনা জওয়ানদের। অনেক খোঁজাখুঁজির পর একটি কুয়োর ভিতর হস্তিশাবকটিকে দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গেই সেনা জওয়ানরা উদ্ধারকাজে নামেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ছোট্ট হাতির শাবকটি উদ্ধার করে তাঁরা। ঘটনাটি বিন্নাগুড়ি সেনা ছাউনির।

জানা যাচ্ছে, একদল হাতির সঙ্গেই ওই হস্তিশাবকটি ঢুকেছিল বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতর জঙ্গলে। কোনওভাবে সেটি পড়ে যায় ওই কুয়োয়। হাতির দলটি দীর্ঘক্ষণ শাবকটিকে শুঁড় দিয়ে কুয়ো থেকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তাঁরা ব্যর্থ হয়ে চলে যায়। কিন্তু মা হাতিটি সেখানেই ছিল, তখনই সেখানে আসে সেনা জওয়ানরা। কিছুটা দূরে দাঁড়িয়ে মা হাতিটি অপেক্ষা করতে থাকে। আর কুয়োর ভিতর হাতির শাবকটি চিৎকার করে কান্না করতে থাকে।

খবর দেওয়া হয় স্থানীয় বন বিভাগের কর্মীদের। তাঁরাও ছুটে আসে খবর পেয়ে। এরপর সেনা জওয়ান ও বনকর্মীদের চেষ্টায় তিন ঘণ্টা পর ওই কুয়ো থেকে তুলে আনা সম্ভব হয় হস্তিশাবকটিকে। এরপর শাবকটিকে নিজের মায়ের কাছে ফিরিয়ে দেন তাঁরা। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় বলেন, সেনাছাউনিতে ১৫টি হাতির একটি দল ঢুকেছিল। সেই দলেরই একটি শাবক সেনা ছাউনির নর্থ ডিভিশনের কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের