আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খড়গপুরে হাতির তাণ্ডবে নষ্ট ফসল! ভাঙল আটটি বাড়ি

নিজস্ব প্রতিনিধি: জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালালো বুনো হাতির দল। আর সেই তাণ্ডবেই লণ্ডভণ্ড ঘর-বাড়ি, নষ্ট হয়েছে ফসল। খড়গপুরের আমলাচাটি ও শ্যামসুন্দরপুর পালপাড়াতে একসঙ্গে ৩০-৩৫ টি হাতির তাণ্ডবে দিশেহারা গ্রামবাসীরা। প্রচুর ফসল নষ্ট করেছে বুনো হাতির দল। সঙ্গে ভেঙে দিয়েছে একাধিক বাড়ি। মাথায় হাত গ্রামবাসীদের। যদিও বন দফতরের আধিকারিকরা ফোন ধরেননি বলে অভিযোগ গ্রামবাসীদের।

বাধ্য হয়েই, গ্রামবাসীরা হাতে মশাল নিয়ে হাতি তাড়াতে এগিয়ে যায়। গ্রামের বিভিন্ন জায়গায় জ্বালানো হয় আগুন। পটকা ফাটিয়ে বুনো হাতির দলকে তাড়ানো হয়। শুক্রবার রাতভর খড়গপুরের আমলাচাটি ও শ্যামসুন্দরপুর পালপাড়া গ্রামে এইভাবেই তাণ্ডব চালায় ৩০-৩৫টি বুনো হাতির দল। সূত্রের খবর, আট-আটটি বাড়ি ভেঙে দিয়েছে বুনো হাতির দল। বন দফতরের তরফে সকলকেই আর্থিক সাহায্য করা হবে বলে জানা গিয়েছে।

হাতির তাণ্ডবের সময় বন কর্মীদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ গ্রামবাসীরা। তারা জানিয়েছেন, ‘গতকাল রাতে ৩০-৪০ টি হাতি আচমকাই গ্রামে ঢুকে পড়ে তারপরেই সারারাত ধরে তাণ্ডব চালায় বাড়িঘর ভাঙচুর করে, বাড়িতে থাকা ধান খেয়ে নষ্ট করে। বনদফতর আধিকারিকরা বারংবার ফোন করা সত্ত্বেও কেউ ফোন ধরেনি।’ সারারাত ওই দুই গ্রামে তাণ্ডব চালানোর পর গ্রামবাসীদের তাড়া খেয়ে শনিবার সকালে বাগবিন্দা ও ভুরকুণ্ডির জঙ্গলে চলে যায় বুনো হাতির দল। বন কর্মীরা জানিয়েছেন, খাবারের সন্ধানেই ঝাড়গ্রাম থেকে খড়গপুরের গ্রামীণ এলাকায় হানা দিয়েছে বুনো হাতি গুলি।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ