মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংলিশবাজার: মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা। মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ।
ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ইংলিশবাজার থানার(Englishbazar P.S.) পার্বত্যা এলাকায়। অভিযোগ, আক্রান্ত ভোলা ঘোষ আমবাগান দেখাশোনার কাজ করেন। তাঁর মেয়ে বাপের বাড়িতে এসে বাবার সঙ্গে আমবাগানে দেখা করতে যান। সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁর মেয়ের সঙ্গে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে।

পরিবারের পক্ষ থেকে দাবি, ঘটনায় প্রতিবাদ করতেই অভিযুক্ত মটরা ঘোষ সহ তিনজন ভোলা ঘোষ এবং তাঁর স্ত্রী ও মেয়ের ওপর চড়াও হয়। তাঁদের বেধড়ক মারধর করা হয় এবং হাঁসুয়া দিয়ে কোপানোরও অভিযোগ উঠেছে। হামলার সময় আক্রান্ত তরুণীর গলায় থাকা সোনার চেন ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের।

অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে দাবি করেছেন আক্রান্ত পরিবার। গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। যারা আক্রমণ করেছে তারা বর্তমানে পলাতক। পুলিশ তাদের খুঁজছে। পলাতকদের বিরুদ্ধে খুনের চেস্টার মামলার অভিযোগ দায়ের করেছে পুলিশ।

পুরনো কোন শত্রুতা ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। স্থানীয় বিজেপির পক্ষ থেকে পলাতক দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।পুলিশ ওই বিজেপি সমর্থক পরিবারের উপর আম বাগানে প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করে দেখছে। তদন্তের স্বার্থে ওই ভিডিও সংগ্রহ করেছে পুলিশ।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ