মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ তারাপীঠ মন্দিরে, মঙ্গলেই শুরু একাধিক নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ক্যালেন্ডারে শুরু হয়েছে পৌষ মাস। আর এই মাসে মা তারাকে দর্শন করতে যান সকল ভক্তরা। তাই এই মাসের শুরুতেই জারি হল একগুচ্ছ নিয়ম। গর্ভগৃহে নিষিদ্ধ হয়েছিল আগেই। এ বার বীরভূমের তারাপীঠে মা তারার মন্দিরেও মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। মঙ্গলবার পৌষ মাসের প্রথম দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর করেছেন মন্দির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোবাইল গেটে নিরাপত্তারক্ষীদের কাছে জমা রেখে ঢুকতে হবে।

বিগত কিছু দিন আগে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবায়েতদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন বীরভূমের জেলাশাসক। সেই বৈঠকে মন্দিরের ‘নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায়’ রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নির্দেশ অনুযায়ী, মন্দির নির্দিষ্ট সময়ে খুলতে এবং বন্ধ করতে হবে। মন্দিরে নির্দিষ্ট সময়ে ভোগ নিবেদন বাধ্যতামূলক করা হয়েছে। পুজোর জন্য মাত্র দু’টি লাইন রাখা হবে— একটি সাধারণ লাইন, অন্যটি বিশেষ লাইন। সাধারণ লাইন এক ঘণ্টা আগে খোলা হবে। তার পর বিশেষ লাইন চালু হবে।

এ ছাড়াও নতুন নিয়ম অনুযায়ী, মন্দিরের গর্ভগৃহে গোলাপজল, আলতা দেওয়া যাবে না। ভক্তেরা মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না, বা মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই নিয়মগুলি মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ, ভক্তদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর করা হয়েছে। মঙ্গলবার থেকে নতুন নিয়ম চালু হওয়ায় মন্দির চত্বরকে নিরাপত্তার বলয়ে মুড়ে দেওয়া হয়েছে। 

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়