যে কোন জায়গায় গণপ্রহারের শিকার হতে পারি আমি এবং আমার পরিবার: সৌমেন মহাপাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি ,পূর্ব মেদিনীপুর: গণপ্রহারের শিকার হতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আর জি কর(R G Kar) কাণ্ডের সাথে তার পরিবারের যোগ আছে,এমন খবর ভাইরাল সমাজমাধ্যমে। তৃণমূলেরই একাংশ পরিবারকে বদনাম করতে চাইছে দাবি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর(Ex Minister Soumen Mahapatra)।গত কয়েকদিন থেকে সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল(Viral) হতে দেখা যায়। যে ছবিতে লেখা আর জি কর কাণ্ডে জড়িত শুভদীপ সিনহা মহাপাত্র নামের যুবক । যে এখন নিখোঁজ ।সে পূর্ব মেদিনীপুরের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে।

এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। আর তারপরেই তড়িঘড়ি প্রেস কনফারেন্স আয়োজন করেন প্রাক্তন মন্ত্রী।সৌমেন মহাপাত্র বলেন, তার ছেলের নাম বোধিষত্ব মহাপাত্র(Bodhiswata Mahapatra)। শুভদীপ সিনহা মহাপাত্র তার পরিবারের কেউ না।সৌমেন মহাপাত্র দাবি করেন, তার দলেরই কেউ এই কান্ড ঘটিয়েছে। সরাসরি না বললেও তার দাবি প্রবাদে আছে কাক কাকের মাংস খায় না। এক্ষেত্রে কাক কাকের মাংস খাচ্ছে। অপর দিকে সৌমেন মহাপাত্র সরাসরি না বললেও তার স্ত্রী সুমনা মহাপাত্র দাবি করেন, পাঁশকুড়ার তৃণমূলের একাংশ তার পরিবারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এভাবে মিথ্যা প্রচার করে।

সাথে সাথে সৌমেন মহাপাত্র এও দাবি করেন মিথ্যে পোস্ট এর জন্যে তারা জনরোষের স্বীকার হতে পারেন। বিভিন্ন স্থানে বিভিন্ন জন জনরোষের স্বীকার হয়েছেন। এহেন মিথ্যে পোষ্টের জন্য তাকে পিটিয়ে মেরে ফেলা হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করলেন প্রাক্তন মন্ত্রী। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সৌমেন মহাপাত্রর স্ত্রী অভিযোগ করেন দলের মধ্যে থেকে কেউ কেউ এইসব তথ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য বিরোধী দল সিপিএম ও বিজেপির হাতে তুলে দিচ্ছে।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা