বিজেপির সাথে আমার কোন কথা হয়নি : অর্জুন সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: লোকসভা ভোটে একজন রাজনীতিকের ভূমিকা পালন করব আমি। রবিবার আমি আঘাত পেয়েছিলাম। তবে প্রার্থী না হওয়ার জন্য কাউকে দোষারোপ করব না। সোমবার ভাটপাড়ায় নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আপনাকে টিকিট না দেওয়ার পিছনে কি কারোর হাত আছে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, এটা আমার দুর্ভাগ্য।

অর্জুন সিং(Arjun Singh) দাবি করেন, তার সাথে ফিরহাদ হাকিমের কথা হয়েছে। তার সাথে পার্থ ভৌমিকের কথা হয়েছে। পার্থ ভৌমিক তার বাড়িতে এলে তিনি একসঙ্গে চা খাবেন বলে জানান অর্জুন সিং।তিনি আরোও দাবি করেন, তিনি সাধারন মানুষের পাশে থেকে রাজনীতি করার লোক।সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, তিনি হওয়ায় রাজনীতি করেন না। সেইজন্য মানুষের আশীর্বাদ সবসময় তাঁর মাথার ওপর থাকে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, তৎকালীন সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা ভূল হয়েছিল। তবে ফের বিজেপিতে ফিরছেন কিনা, তা নিয়ে মুখ খুলতে চাননি ব্যারাকপুরের বাহুবলী।

অর্জুনের দাবি, কোনও দলের তরফেই তাঁর সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করা হয়নি। অর্জুন সিং দাবি করেন, বিজেপির সাথে তার কোন কথা হয়নি। এখনই কোন সিদ্ধান্ত অর্জুন সিং নিচ্ছেন না বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন। তার দাবি সব দিক ভেবে তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন।অপরদিকে পার্থ ভৌমিক(Partha Bhowmick) জানান, তিনি ব্যক্তি কেউ নন। দল যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। অর্জুনের সঙ্গে বিধায়কদের বিরোধ ছিল। তিনি সকলের সঙ্গে কথা বলবেন।

রবিবার লোকসভা(Loksabha) ভোটে টিকিট না পাওয়ার পর তার সাথে শেষ মুহূর্তে বেইমানি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন । তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলেও অর্জুন সিং মন্তব্য করেছিলেন । রবিবার সন্ধ্যার পর থেকে ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় অর্জুন সিং- এর সমর্থকরা টিকিট না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখায়। রাস্তা অবরোধ করে তারা টায়ারে আগুন জ্বালায়।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ