আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মদের ঠেক বন্ধ করার দাবি জানিয়ে আবগারি দফতরের দ্বারস্থ মহিলারা

নিজস্ব প্রতিনিধি: বিহার ও কেরলে মদ বিক্রি নিষিদ্ধ। মূলত পারিবারিক অশান্তির মূল কারণ এই সুরা। আর সেই সুরা পান বন্ধ করাতে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা চাইছেন রাজ্যের বিভিন্ন মহিলারা। বিশেষ করে বাড়ির গৃহবধূরা। তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বুনিয়াদপুরের মহিলারা।

মদ বিক্রি বন্ধের দাবিতে বুনিয়াদপুরে আবগারি দফতরে ডেপুটেশন এলাকার মহিলাদের। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বিভিন্ন এলাকায় অবৈধ মদের ঠেক বন্ধের দাবিতে সরব হলেন এলাকার মহিলারা। এলাকার মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই বংশীহারী ব্লকের বিভিন্ন এলাকায় রমরমিয়ে মদের ঠেক চলছে। এর ফলে তাঁদের বাড়ির স্বামীরা মদে আসক্ত হচ্ছেন। রোজই বাড়িতে লেগে রয়েছে অশান্তি। তাই সেই ঘটনায় রাশ টানতে মদের দোকান বন্ধের সিদ্ধান্ত নিক আবগারি দফতর।

যার ফলে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি অসম্ভব হারে বেড়ে গিয়েছে মদ্দ্যপ ব্যক্তিদের উপদ্রব। রাতের অন্ধকারে মদ্য ব্যক্তিদের অত্যাচার ও অভব্য আচরণ ধেয়ে আসছে এলাকার মহিলাদের উপর। অভিযোগ এলাকা নেশার আখড়া হয়ে যাওয়ায় ছোট ছোট শিশুরাও বিপথে চালিত হচ্ছে। অবিলম্বে এলাকায় মদের ঠেক বন্ধ করার দাবি নিয়ে মঙ্গলবার বুনিয়াদপুরে আবগারি দফতরে ডেপুটেশন জমা দেন স্থানীয় মহিলারা।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ