কেশপুরে অ্যাম্বুলেন্সে দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য উঠে এল চালকের বিরুদ্ধে

পুলিশি তদন্তে কেশপুরের অ্যাম্বুলেন্স দুর্ঘটনা নিয়ে যেমন একের পর এক বিযফোরক তথ্য উঠে আসছে তেমনি উঠছে বেশ কিছু প্রশ্নও।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার কেশপুরে(Keshpur) সিমেন্ট বোঝাই লরি ও অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষের(Lorry and Ambulance Clash Accident) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। একই সঙ্গে পুলিশি তদন্তে(Police Enquiry) অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে উঠে এসেছে। জেলার ঘাটাল মহকুমার ক্ষীরপাই পুরসভার এলাকার বাসিন্দা শ্যামাপদ বাগ(২২)’র সঙ্গে মাস ২ আগে বিয়ে হয়েছিল ১৯ বছরের অপর্ণা বাগের। সেই অপর্ণা পেটে ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন ঘাটাল মহকুমা হাসপাতালে। কিন্তু সেখান থেকে শুক্রবার রাতে তাঁকে রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে(Midnapur Medical College and Hospital)। অপর্ণাকে নিয়ে সেই রাতেই অ্যাম্বুলেন্স করে ঘাটাল থেকে মেদিনীপুরের পথে রওয়ানা দেন অপর্ণার স্বামী, অপর্ণার মা অনিমা মল্লিক(৪২), অপর্ণার মামি চন্দনা ভুঁইয়া(৩২) ও অপর্ণার মামা শ্যামল ভুঁইয়া(৩৬)। এছাড়াও অ্যাম্বুলেন্সে ছিলেন চালক অভিষেক মল্লিক, অভিষেকের দুই বন্ধু জিৎ দলুই(২৭) ও সুরজিৎ মাঝি(২৮)। একটা অ্যাম্বুলেন্সে কীভাবে চালক সহ মোট ৮জন সাওয়ার হলেন তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠে গিয়েছে।

কেশপুরের পঞ্চমী গ্রামের বড়পোলে শুক্রবার রাতের সেই দুর্ঘটনায় মারা যান অপর্ণার স্বামী, অপর্ণার মা, অপর্ণার মামা, অপর্ণার মামী এবং অভিষেকের দুই বন্ধু। গুরুতর আহত অবস্থায় অপর্ণাকে নিয়ে আসা হয় কলকাতায়। ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ের ইউনিটে। সেখানেই শনিবার রাত ২টো নাগাদ মারা যায় অপর্ণা। অবশ্য তাঁর আগেই মৃত ৬জনের দেহ কলকাতা থেকে পাঠিয়ে দেওয়া হয়  ক্ষীরপাই, ঘাটাল এবং কেশপুর এলাকায়। কিন্তু এরই মাঝে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অ্যাম্বুলেন্সের চালক অভিষেক মল্লিকের বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছে, এক সপ্তাহ আগে ডান হাত ভেঙে গিয়েছিল অভিষেকের। সেই হাতে এখনও প্লাস্টার করা রয়েছে। তাই শুধুমাত্র বাঁ হাত দিয়ে শুক্রবার রাতে দুরন্ত গতিতে অ্যাম্বুলেন্স চালাচ্ছিল অভিষেক। এই ঘটনা সামনে আসার পরে এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠে আসছে, ভাঙা হাত নিয়ে অভিষেক অ্যাম্বুলেন্স চালানোর সাহস দেখাল কী করে? কেনই বা অপর্ণার পরিবারের আর কেউ তা নিয়ে কোনও আপত্তি তুললো না? 

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি থাকা অভিষেককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন কেশপুর থানার পুলিশ আধিকারিকেরা। কিন্তু কোনও ঠিকঠাক উত্তর তাঁরা পাচ্ছেন না। তাঁরা এটা এখনও জানতে পারেননি যে কেন অ্যাম্বুলেন্সে জিৎ দলুই আর সুরজিৎ মাঝি সাওয়ার হয়েছিলেন। কেননা তাঁরা কেউই অপর্ণাদের পরিবারের পরিচিত নয়। অপর্ণার বাপের বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ভগবানচকে। অপর্ণার শ্বশুরবাড়ি ক্ষীরপাইয়ে। অপর্ণার মামার বাড়ি ঘাটালে। সেখানে জিৎ দলুই আর সুরজিৎ মাঝি’র বাড়ি কেশপুরে। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে অভিষেক কখনও বলছে, সে রাজ্য সড়কের বাঁ দিক ঘেঁষেই আসছিল কিন্তু লরিচালক এসে ধাক্কা মেরেছে। আবার কখনও বলছে, তার গাড়ির হেডলাইটের আলো কম ছিল তাই উল্টোদিক থেকে আসা লরির আলোয় তার চোখ ধাঁধিয়ে গিয়েছিল। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে শারীরিকভাবে ‘ফিট’ না হওয়া সত্ত্বেও কেন তাকে অ্যাম্বুলেন্স চালানোর দায়িত্ব দেওয়া হল সেই প্রশ্ন উঠছে এখন। পাশাপয়াশি মৃতদের পরিবারের লোকজন অ্যাম্বুলেন্স মালিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। পুলিশ ইতিমধ্যে তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে।

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার