প্রাইমারি স্কুলেই রাত কাটে প্রধান শিক্ষকের, সঙ্গে থাকেন মিড ডে মিল রাঁধুনি, উত্তেজনা নামখানায়

ঘটনা নারায়ণপুরের তিনের ঘেরি এলাকার বিজয় মহেশ্বরী প্রাইমারি স্কুলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিযোগ বিদ্যালয়ের (SCHOOL) প্রধান শিক্ষক এবং মিড ডে মিল রাঁধুনির বিরুদ্ধে। অভিযোগ তাঁদের পরকীয়া চলছে। আরও অভিযোগ, দিনের বেশির ভাগ সময় রাঁধুনি এবং প্রধান শিক্ষক থাকেন একসঙ্গে। এমন কী প্রধান শিক্ষক বিদ্যালয়েই রাত কাটান বলেও দাবি স্থানীয়দের। আর এই অভিযোগেই উত্তাল নামখানা।

গ্রামবাসীদের দাবি, প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে। বিক্ষুব্ধদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলছে এই ‘চোখে লাগা’ পরকীয়া। অভিযোগ, শিশুদের পড়াশোনার দায়িত্বের কথা ভুলে গিয়েছেন প্রধান শিক্ষক। তিনি শুধু মজে থাকেন প্রেমে। যার বিরুদ্ধে অভিযোগ তাঁর নাম সবুজ মণ্ডল। তিনি নিজে অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনা নারায়ণপুরের তিনের ঘেরি এলাকার বিজয় মহেশ্বরী প্রাইমারি স্কুলের। প্রতিবাদ জানাতে বিদ্যালয়ের সামনে ভিড় করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। দেখানো হয় বিক্ষোভ। দাবি জানানো হয়, প্রধান শিক্ষককে বহিষ্কারের। খবর পেয়ে ওই বিদ্যালয়ে যান স্কুল পরিদর্শক মৃণাল দাস। তাঁর সামনেই অভিযোগ জানান স্থানীয়রা।

এই প্রসঙ্গে স্কুল পরিদর্শক বলেন, সমস্ত অভিযোগ শোনা হয়েছে। বৈঠক করা হয়েছে অভিভাবকদের সঙ্গে। তিনি বলেন, উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব