শ্বাসরোধ করে নিজের সন্তানকে খুন করে ‘শ্রীঘরে’ বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। পুকুরের জলে ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে সোনালাল মান্ডি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মেমারি থানার বড়পলাশন কলাদিঘিরপাড়ের মণ্ডলগ্রাম এলাকায়। মৃত শিশু সূর্য মান্ডি (৩)।

জানা গিয়েছে, জন্মের পর থেকেই শারীরিকভাবে অসুস্থ বছর তিনের সূর্য। জন্মের পর থেকেই চোখে দেখতে পেত না ছোট্ট শিশুটি। হাত-পা নাড়তে পারত না। তারপরেই কয়েকমাসের মধ্যে শিশুটির মা তাকে ছেড়ে চলে যায়। দিদার কাছেই মানুষ হচ্ছিল সে। কিন্তু সমস্যা হয়, দিদার মৃত্যুর পরে। দিদার মৃত্যুর পর থেকে দায়িত্ব সামলাতে হয় ঠাকুমাকে। চোখে দেখতে না পাওয়া, হাত রা নাড়তে না পারা একটি শিশুকে সামাল দিতে হিমশিম খাচ্ছিল পরিবার। ছেলেকে ঠিকভাবে সামাল দিতে না পারায় বোঝা মনে হতে থাকে। এরপরেই গত বুধবার বাড়ির কাছে একটি পুকুরে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করে বছর ৩-র সূর্যকে। সেখানেি দেহ রেখে পালিয়ে আসে সে। স্থানীয়রাই দেহটিকে প্রথম দেখতে পান। তাঁরাই খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।  তাঁরাই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, বাড়ি ফেরার সময় পুকুরপাড়ে একটি দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ পরিবারের সঙ্গে কথা বলতে যাওয়ার পর জেরায় সন্তানকে খুন করার কথা স্বীকার করেছে সে। অভিযুক্ত জানিয়েছে, প্রথমে ছেলেকে অনাথ আশ্রমে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তা সম্ভব হয়নি। তারপরেই বাধ্য হয়ে খুনের পরিকল্পনা করে সে। ছেলেকে বোঝা মনে করে জীবন থকে সরাতে চেয়েছিলেন তিনি। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!