বর্ষপূর্তিতে সরকার দেবে ২০ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার, ৫- ২০ মে একাধিক প্রদর্শনী

জেলায় জেলায় চালাতে হবে সচেতনতা প্রচার। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তুলে দেবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে তৃতীয়বারের তৃণমূল সরকারের (Govt.) প্রথম বর্ষপূর্তি। তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পর থেকে একবছর পূর্ন হয়েছে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৫ থেকে ২০ মে পর্যন্ত একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তুলে দেবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। পাবেন প্রায় ২০ লক্ষ মহিলা। রাজ্যের সমস্ত জেলায় হবে প্রদর্শনী। ২ মে দিনটিকে ‘মা- মাটি’ দিবস হিসেবে পালনের ডাক দিয়েছেন মমতা।

রাজ্যের নির্দেশ, সমস্ত জেলায় সবকটি প্রকল্পকে প্রদর্শনী করে দেখাতে হবে। ৫- ২০ মে পর্যন্ত চলবে প্রদর্শনী। বলা হয়েছে, ব্লক ও মিউনিসিপ্যালিটিতেও প্রচার করতে হবে রাজ্য সরকারের প্রতিটি সামাজিক প্রকল্প। জানা গিয়েছে, সোমবার অর্থসচিব সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়। বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েতস্তরে সরকারের সাফল্য তুলে ধরতে হবে। কাটআউট করে তুলে ধরতে হবে উন্নয়নের সাফল্য। জায়গায় জায়গায় লাগাতে হবে সেই কাটআউট। আরও জানা গিয়েছে, প্রতিটি প্রকল্পের জন্য হবে বিশেষ ট্যাগলাইন। আগামী ৫ মে ২০ লক্ষ মহিলার হাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে দেওয়া হবে। এই টাকা দেয় রাজ্যের নারী ও সমাজ কল্যাণ দফতর। তা তুলে দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। রাজ্যের নির্দেশ জেলায় জেলায় চালাতে হবে সচেতনতা প্রচার। তুলে ধরতে হবে প্রতিটি প্রকল্পের কথা। দেওয়া হবে সমস্ত সামাজিক প্রকল্প প্রাপকদের চেক।

জানা গিয়েছে, বিশেষ এই বৈঠক হয়েছিল বিকেল সাড়ে ৪ টা নাগাদ। দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান প্রকল্প নিয়েও গাইডলাইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় ৫ মে থেকেই শুরু হচ্ছে ‘দিদিকে বলো- ২’।  

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ