কল্যাণীতে বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ ঝলসে গেল ৪ বাজি কর্মী, ঘটনাস্থলেই মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ। চারজনের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। বিস্ফোরণের পর ওই বাজি কারখানাটিতে(Fire-Cracker-Factory)আগুন লেগে যায়। দমকল ঘটনাস্থলে পৌঁছেছে।চলছে আগুন নেভানোর কাজ । ওই কারখানার মধ্যে থেকে একাধিক ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে কল্যাণী থানা(Kalyani P.S.) সহ বিশাল পুলিশ ফোর্স। কি করে ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এই বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।কল্যাণীতে যে বাজি কারখানায় বিস্ফোরণ লেগে আগুন ধরে যায় সেই এলাকাটি এত ঘিঞ্জি সেখানে ঘটনাস্থলে পৌঁছতে রীতিমত বেগ পেতে হয় দমকল ও পুলিশকে। যেচারজনের মৃতদেহ ওই পুড়ে যাওয়া কারখানা থেকে উদ্ধার করা হয় তার মধ্যে ৩টি মহিলার দেহ এবং ১টি পুরুষের দেহ।স্থানীয় মানুষের অভিযোগ, এই রথতলার(Rathtala) ঘিঞ্জি এলাকায় পরপর বেশ কিছু বাড়িতে বাজি কারখানা রয়েছে।

এই এলাকায় প্রায় কুটির শিল্পের মত অনেকেই এই বাজি তৈরি করে উপার্জন করে।জনবহুল এই এলাকায় দমকলের হোস পাইপ পৌঁছানো যায়নি। বালতি করে জল নিয়ে দমকল কর্মীরা ওই কারখানার আগুন নেভায়।জনবহুল এই এলাকায় দমকলের হোস পাইপ পৌঁছানো যায়নি। বালতি করে জল নিয়ে দমকল কর্মীরা ওই কারখানার আগুন নেভায়।জানা গেছে, যে কারখানাটি বিস্ফোরণে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় সেই কারখানা মালিক একজন মহিলা। ওই কারখানা থেকে পুড়ে যাওয়া এক মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে কল্যাণীর জে এন এম হাসপাতালে পাঠায়।

কারখানাটিতে মহিলারাই বেশি কাজ করতেন। শুক্রবার দুপুরে বাজি তৈরি করার সময় অসাবধানতার বসেই এই বিস্ফোরণ ঘটে।ঘটনাস্থলে জেলার পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। বাজি কারখানার মহিলা মালিককে খোঁজা হচ্ছে।কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতরা হলেনভারতী চৌধুরী( ৬০),রুমা সোনার (৩৫)অঞ্জলি বিশ্বাস (৬০) ওদুর্গা সাহা (৪০)।উজ্জ্বলা ভূঁইয়া (৪০) আহত।

সাতসকালে নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডির হানা, চাঞ্চল্য পার্ক সার্কাসে

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী