২১’এর মঞ্চে ‘ভাগ বিজেপি ভাগ’ স্লোগান ফিরহাদের, মমতা বন্দনা শত্রুঘ্নর

ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশ মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন কলকাতা পুরসভার মেয়র। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘লৌহমানবী’ বলে প্রশংসা শত্রুঘ্ন সিনহার

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই ঐতিহাসিক সমাবেশ থেকে ‘ভাগ বিজেপি ভাগ’ স্লোগান দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশ মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন কলকাতা পুরসভার মেয়র। এদিন সমাবেশের মঞ্চ থেকে ভিড়ের উদ্দেশে ভাষণ দেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘লৌহমানবী’ বলে প্রশংসা করেন। বাংলা দখল করার জন্য বিজেপি সর্বস্ব দিয়ে চেষ্টা করা সত্ত্বেও যে ভাবে তৃণমূল বিজেপিকে পরাস্ত করেছে, তা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা উচিত বলে মন্তব্য করেন শত্রুঘ্ন।

বৃহস্পতিবার প্রবল বৃষ্টির মধ্যেই ২১ জুলাই সমাবেশের মঞ্চে বক্তব্য রাখেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। এদিন আক্রমণ শাণিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘ভাগ বিজেপি ভাগ। ভাগ মোদি ভাগ। ভাগ অমিত শাহ ভাগ, ভাগ শুভেন্দু ভাগ।’

একুশের মঞ্চ থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ‘গোটা বিশ্বের কাছে রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অহংকার মমতা। কোনও দেশনেতা মমতার মতো জনপ্রিয় নন। লোকসভায় গেম চেঞ্জার হবেন মমতা।’  সম্প্রতি কেন্দ্রের আনা অগ্নিবীর প্রকল্প নিয়েও মোদি সরকারকে বেঁধেন শত্রুঘ্ন সিনহা। আসানসোলের সাংসদ প্রশ্ন করেন, ‘চার বছরের জন্য অগ্নিবীরে কারা সুযোগ পাবে, ওদের (বিজেপি) নিজেদের লোকেরা শুধু সুযোগ পাবে না তো?”  এদিন মঞ্চ থেকে শত্রুঘ্ন সিনহা আরও বলেন, “আজ বাংলা যা ভাবে, কাল গোটা দেশ তাই ভাবে।” ভাষণের শেষে ‘জয় বাংলা’ স্লোগানও দেন বিহারী বাবু।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী