চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: রাজ্যে দু’দফায় ভোট। এখনও শুরু হয়নি ভোটগ্রহণ। তার আগেই শ্যুটআউটের ঘটনা ঘটল। নিশানায় তৃণমূল কর্মী। গতকাল, রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুরে। রবিবার মধ্যরাতে দলীয় কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী দিব্যেন্দু গায়েন। অভিযোগ, তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেই গুলি লাগে তৃণমূল কর্মীর পায়ে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে।

আরও পডুন: ভোটের আবহে পতাকা টাঙানো ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

আপাতত সুস্থ রয়েছেন তৃণমূল কর্মী দিব্যেন্দু গায়েন। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। ভোটের জন্য দলীয় কাজ শেষ করে গতকাল, গভীর রাতে বাড়ি ফিরছিলেন। মাঝপথেই হামলাকারীরা বাইক করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কেউ যুক্ত কিনা সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে এলাকার দখল নিতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের কর্মীর উপর হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব।

ভোটগ্রহণের আগেই গোসাবায় এই শুটআউটের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেফতার ৩ নেতা সহ ১২ বাম সমর্থক

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ