Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘আগে প্রার্থী পদ থেকে সরুন, পরে কথা’, মনোজকে সাফ বার্তা বার্লার

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপি ইতিমধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। সেই প্রার্থী তালিকায় আলিপুরদুয়ারের প্রার্থী হিসাবে বাদ গিয়েছে জন বার্লার নাম। প্রার্থীপদ থেকে নাম বাদ যাওয়ায় বেজায় ক্ষুব্ধ বার্লা। সম্প্রতি বার্লাকে বোঝানোর জন্য গিয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। কিন্তু টিগ্গাকে বার্লার সাফ বার্তা, আগে প্রার্থী পদ থেকে সরে দাঁড়ান, তারপরে কথা হবে।

জানা গিয়েছে, আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই বেজায় ক্ষুব্ধ বিজেপি সাংসদ জন বার্লাকে। জন বার্লাকে এবার আলিপুরদুয়ার কেন্দ্র থেকে প্রার্থী করা হয়নি। এদিন বার্লাকে বোঝাতে লক্ষ্মীপাড়ার চা বাগানের বাড়িতে যান আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা ও ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। কিন্তু তাঁদের দুজনের সঙ্গে দেখা করেননি জন বার্লা। অনেকক্ষণ ধরে তাঁদের বসিয়ে রাখা হয়।

জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে টিকিট না পাওয়ায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন জন বার্লা। বার্লা অভিযোগ করেন, নিজে সাংসদ হওয়ার জন্য তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বুঝিয়েছেন টিগ্গা। বদনাম করেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি দল বিরোধী কথা আগেও বলেননি, এখনও বলছেন না। পাশাপাশি দল ছাড়ার কোনও চিন্তাভাবনা নেই বলেই জানিয়েছেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলেই দিল্লি থেকে নিজের উত্তরবঙ্গের বাড়িতে ফিরে আসেন জন বার্লা। দুপুরে বিজেপির চা শ্রমিক সংগঠনের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই মনোজ টিগ্গার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বার্লা।

তবে অন্যদিকে বার্লার করা অভিযোগ খারিজ করে দিয়েছেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। মনোজ টিগ্গা জানান, বিজেপিতে কে প্রার্থী হবেন না হবেন, তা ঠিক করে কেন্দ্রীয় নির্বাচন সমিতি। বিজেপিতে এরজন বুথ স্তরের নেতাও দলের স্ক্যানারে থাকেন। ৩০ বছর ধরে দল করছি। কারোর বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করতে চাই না।

পুলিশের নাক ফাটিয়ে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, আজই পেশ আদালতে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে

উদয়ন–জগদীশের খোঁজ মিলছে না, নির্বাচনের ফলাফলের পরই বেপাত্তা!‌

শুরু হতেই ‘TRP’-তে জয়জয়কার ‘ঘূর্ণি’র, সেরা পাঁচে নেই ‘পরশুরাম’, তাহলে টপার কে?

টাটাদের ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ স্থগিত করল হাইকোর্ট

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ফাটল ধরাচ্ছেন কোচ গম্ভীর? অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটমহল

কীভাবে খুন চন্দ্রনাথ? তদন্তকারীদের হাতে সিসিটিভি ফুটেজ

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হলুদ, সোনালী, কমলা… ডিমের কুসুমের কোন রং দেয় বেশি প্রোটিন?

চন্দ্রনাথ খুনে ভিন রাজ্যে যাচ্ছে সিআইডি, বিমানে করেই পালায় আততায়ীরা

তেল-মশলা কম, তবু স্বাদ দুর্দান্ত! জাপানি কায়দায় চিকেন রান্নার এই ট্রিক জানেন?