বিড়ি জ্বালাই লে! স্কুলের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভিডিও সামনে আসতেই স্কুল কর্তৃপক্ষ ছ’মাসের জন্য ওই ছাত্র-ছাত্রীদের সাসপেন্ড করেছে। আগামী ছ’মাস ক্লাস করতে পারবে না ওই পড়ুয়ারা। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার জন্য তাঁদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। একাদশ শ্রেনীর সব পরীক্ষাতেও বসতে পারবে তাঁরা। তবে এই ৬ মাসের সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েও পাল্টা বিতর্ক তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্লাসে বসে সুখটান। স্কুলের পোশাক পরে ক্লাসে বসেই সিগারেট টানছে দু’জন ছাত্রী। কয়েক জন ছাত্রও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। সুখটানের পাশাপাশি অশ্লীল অঙ্গিভঙ্গি চলছে বিস্তর। হাসাহাসি, খুনসুঁটির সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনা রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের জাড়া হাইস্কুলের। ওই স্কুলেরই একাদশ শ্রেণির কয়েক জন ছাত্র-ছাত্রী এই ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে ভিডিও সামনে আসতেই স্কুল কর্তৃপক্ষ ছ’মাসের জন্য ওই ছাত্র-ছাত্রীদের সাসপেন্ড করেছে। আগামী ছ’মাস ক্লাস করতে পারবে না ওই পড়ুয়ারা। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার জন্য তাঁদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। একাদশ শ্রেনীর সব পরীক্ষাতেও বসতে পারবে তাঁরা। তবে এই ৬ মাসের সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েও পাল্টা বিতর্ক তৈরি হয়েছে।

জাড়া হাইস্কুলের প্রধানশিক্ষক হিরন্ময় মুখোপাধ্যায় জানিয়েছেন, ভিডিয়োয় যে পড়ুয়াদের দেখা গিয়েছে, তারা ওই স্কুলেরই পড়ুয়া। তারপরই চার পড়ুয়ার অভিভাবককে ডেকে পাঠানো হয় স্কুলে। ওই পড়ুয়াদের স্কুলে ছ’মাসের জন্য আসতে নিষেধ করা হয়েছে। তবে একাদশ শ্রেনীর পরীক্ষা দেওয়া বা উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারবে তারা। পড়ুয়াদের মধ্যে এমন আচরণ কাম্য নয়। তাদের ছ’মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। অভিভাবকদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে। যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ফাঁকা ক্লাসরুমে দুই ছাত্রী ইউনিফর্ম পরিহিত অবস্থায় ধূমপান করছে। পাশে দাঁড়িয়ে রয়েছে চার ছাত্র। আরও একজন ভিডিও করছে। ওই দুই ছাত্রী সিগারেটে টান দিয়ে নাক-মুখ দিয়ে ধোঁয়া বের করছে। তারপর প্রাণখোলা হাসি। সঙ্গে ক্লাসরুমের মধ্যেই চলছে হিন্দি গান, ‘বিডি জ্বালাই লে’। তবে এটা ঘটনা যে, এই প্রথমবার ওই স্কুল বিতর্কে জড়ায়নি। এর আগেও স্কুলের ভেতরে ক্লাস চলাকালীন ছাত্রীদের মদ্যপান করার অভিযোগও প্রকাশ্যে এসেছিল।  

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতির জন্যই স্কুলের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে। তাই অনান্য ছাত্রীদের মধ্যেও প্রভাব পড়ছে। শুধু তাই নয় এলাকার মানুষজন বলছে, বারে বারে প্রশাসনকে এই কথা জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের তরফেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। শনিবার ক্লাসরুমের মধ্যে ধূমপানের এই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এই খবর চাউর হতেই চরম ক্ষোভ অভিভাবকদের মধ্যে। অভিভাবকদের বক্তব্য, ‘অভিযুক্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। না হলে সব ছাত্রছাত্রীরাই নষ্ট হয়ে যাবে। মা-বাবাকেও সচেতন হতে হবে। মোবাইল নিয়ে স্কুলে কীভাবে আসছে, সেটাও দেখতে হবে। স্কুলে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে।’ কিন্তু আরও বড় ব্যাপার, এই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধেই বিস্তর নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে। স্কুলে শিক্ষক-শিক্ষিকারা নির্দিষ্ট সময়ে আসেন না বলেও অভিযোগ করেছেন অভিভাবকদের একাংশ। আরেক অভিভাবকের বক্তব্য, ‘এই ঘটনা প্রথম নয়। আমরা এর আগেও প্রতিবাদ করেছিলাম। প্রধান শিক্ষকের স্কুল পরিচালনার ক্ষেত্রে যোগ্যতা-দক্ষতা নেই। নানান সময়ই সিদ্ধান্তহীনতার ভোগেন।’

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড