দুর্ঘটনা রুখতে অষ্টমীর সন্ধ্যাতেই চন্দননগরে খোলা হল উঁচু আলোর তোরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: আলোর বাহারি খেলা চাক্ষুস করতে যারা জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগরে যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য দুঃসংবাদ। কানাইপল্লীর সবচেয়ে বড় মণ্ডপের তোরণ ভেঙে পড়ার পরে বুধবার অষ্টমীর সন্ধ্যা থেকেই চন্দননগরে জনবহুল এলাকার রাস্তাগুলি থেকেও আলোর তোরণ খুলে ফেলতে শুরু করেছে পুজো কমিটিগুলি। প্রশাসনের নির্দেশেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চন্দননগরে রাতে আর দেখা যাবে না আলোর বাহারি খেলা।

ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে গতকাল মঙ্গলবার থেকেই বিগড়ে গিয়েছে বঙ্গের আবহাওয়া। বিভিন্ন জেলায় শুরু হয়েছে দমকা হাওয়া ও বৃষ্টি। প্রবল দমকা হাওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় চন্দননগরের মানকুন্ডু কানাইলালপল্লীর পুজোমণ্ডপে বড় ধরনের বিপর্যয় ঘটে। চলতি বছর দর্শনার্থীদের চমক দিতে ৭০ ফুটের পুজোমণ্ডপ নির্মাণ করেছিলেন পুজোর আয়োজকরা। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি হয়েছিল। বাঁশের তৈরি ৭০ ফুটের মণ্ডপ উল্টে পড়ে যায়। বাঁশ চাপা পড়ে জখম হন বেশ কয়েক জন। যদিও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দা, প্রশাসনের আধিকারিক ও দমকল কর্মীদের সম্মিলিত চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।

বুধবার সকাল থেকেই মান্থার প্রভাবে চন্দননগরে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সঙ্গে বইছে দমকা হাওয়া। প্রতিকুল আবহাওয়ার কথা মাথায় রেখেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে জেলা ও পুলিশ প্রশাসন। কোনও ঝুঁকি না নিয়ে উঁচু করে বাঁধা যে সব আলোকসজ্জা রয়েছে, সেগুলো নামিয়ে নেওয়ার জন্য এলাকার ১৮০টি বড় পুজো কমিটিকে নির্দেশ দেওয়া হয়। বাকি আলোকসজ্জাগুলির ক্ষেত্রেও কোনও বিপদের ঝুঁকি রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাস্তার দু’পাশ থেকে আলোর তোরণ খুলে ফেলতে বলা হয়েছে। পুজো উদ্যোক্তাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, ‘আগে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের নিরাপত্তা,  পরে বিনোদন। বৃষ্টি, দুর্যোগে যাতে কোনও অঘটন না হয়, সে দিকে নজর রাখতে হবে।’ ওই নির্দেশের পরেই উঁচু তোরণগুলি খুলে ফেলতে শুরু করেন উদ্যোক্তারা।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী