ডেঙ্গি নিধনে ড্রোন, নয়া উদ্যোগ শ্রীরামপুর পুরসভার

দক্ষিণবঙ্গে বর্ষা আসার শুরুতেই অভিনব এই উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর ও শ্রীরামপুর পুরসভা। ছবি তুলে রাখা হবে। তারপরে চলবে মশা নিধন যজ্ঞ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গি (DENGUE) বিনাশে নয়া উদ্যোগ নিল হুগলী জেলা স্বাস্থ্য দফতর (HEALTH DEPT) ও  শ্রীরামপুর পুরসভা (MUNICIPALITY)। উল্লেখ্য বিগত বেশ কয়েক বছর ধরে শ্রীরামপুর (SHRIRAMPUR) পুরসভাকে ডেঙ্গু প্রবণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গি বিনাশে এবার ড্রোন নামাল জেলা স্বাস্থ্য দফতর। সহযোগিতায় শ্রীরামপুর পুরসভা। উল্লেখ্য, ডেঙ্গু মশার লার্ভা খুঁজতে সম্ভবত এই প্রথম ড্রোন (DRONE) ব্যবহার করা হল সরকারিভাবে। স্বাস্থ্য দফতর ও পুরসভার উদ্যোগে খুশি নাগরিকরা। প্রযুক্তির সাহায্যে ডেঙ্গি বিনাশে সাফল্য পাওয়া যাবে অনেকটাই, এমনই মত বিশেষজ্ঞদের।

দক্ষিণবঙ্গে বর্ষা আসার শুরুতেই অভিনব এই উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর ও শ্রীরামপুর পুরসভা। জানা গিয়েছে, ড্রোন উড়িয়ে চিহ্নিত করা হবে কোন এলাকায় কোথায় জল জমে আছে, কোথায় জমা জলে মশার লার্ভা রয়েছে। সেই ছবিও তুলে রাখা হবে। তারপরে চলবে মশা নিধন যজ্ঞ।

শ্রীরামপুর, কোন্নগড়, রিষড়া ও সংলগ্ন অঞ্চলে বিগত কয়েক বছরে ভারতে দেখা দিয়েছে ডেঙ্গি। তাই প্রতি বর্ষার আগে বিশেষ বিশেষ উদ্যোগ নেয় স্বাস্থ্য দফতর ও পুরসভা। এবারেও নেওয়া হল বিশেষ পদক্ষেপ। হুগলির জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে এবং শ্রীরামপুর পুরসভার সহযোগিতায় বিভিন্ন এলাকায় উড়ে বেড়াচ্ছে ড্রোন। খুঁজে চলেছে জমা জল। জানা গিয়েছে, শুধু এলাকা চিহ্নিত করা ও ছবি তোলাই নয়, ড্রোনের মাধ্যমে মশার লার্ভা উপর ছড়ানো হবে কীটনাশক।

স্বাস্থ্য দফতর ও পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, জল জমিয়ে রাখতে না। আবর্জনার স্তুপ বেশি জমিয়ে রাখতে না বলা হয়েছে। যেখানে সেখানে দীর্ঘদিন ধরে টায়ার, বালতি, পাত্র ফেলে রাখতে না বলা হয়েছে। ঘুমোনোর সময় মশারির ব্যবহার করতে বলা হয়েছে। জ্বর বা শরীর খারাপ হলে তা ফেলে না রেখে চিকিৎসককে দেখিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডেঙ্গি বিনাশে বিশেষ উদ্যোগী প্রশাসন।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট