মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে DNA Committee’র গঠন

রাজ্যে মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করতে প্রতিটি জেলায় গঠন করা হবে District Nodal Advisory Committee বা DNA Committee।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির ঘটনায় এখনও বেশ সরগরম রাজ্য রাজনীতি। একদিকে নিয়োগের দাবিতে চলেছে আন্দোলন, অন্যদিকে আদালতে চলেছে দোষীদের দ্রুত চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের পালা। এরই মাঝে এবার মাধ্যমিক পরীক্ষার সুরক্ষা(Secondary Examination Protection) নিয়ে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ(West Bengal Board of Secondary Education)। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী বছর থেকে অর্থাৎ ২০২৪ সাল থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করতে প্রতিটি জেলায় একটি করে কমিটি গঠন করা হবে। এই কমিটির নাম হবে District Nodal Advisory Committee বা DNA Committee। সেই কমিটি হবে একাধিক সদস্যের নিয়ে। একই সঙ্গে পর্ষদ জানিয়েছে, ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা থেকেই District Convener, Joint Convener এবং Additional Venue Supervisor ছাড়াও Emergency Response Team বা (ERT) চালু করা হচ্ছে।

পর্ষদ সচিব সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, District Convener ও Joint Convener-দের চলতি বছরের ১৭ নভেম্বরের মধ্যে পর্ষদের আঞ্চলিক কাউন্সিল অফিসে DNA Committee ও ERT’র সদস্যদের নাম জমা করতে হবে। DNA Committee প্রসঙ্গে জানানো হয়েছে যে, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রামের মতো যে সব জেলায় একটি মহকুমা রয়েছে, সেখানে দুই সদস্যের DNA Committee গঠন করা হবে। আর হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার মতো একাধিক মহকুমা রয়েছে এমন জেলায় ২ জনের সঙ্গে পৃথক মহকুমার জন্য আরও একজন করে সদস্য নিয়োগ করা হবে। Emergency Response Team –ও হবে ২ সদস্যের। DNA Committee ও Emergency Response Team’র সদস্যরা ১ হাজার টাকা করে ভাতা পাবেন। এছাড়া আগামী বছর থেকেই ভাতা বাড়ছে District Monitoring Team’র সদস্যদেরও। তাঁদের ভাতা ৮০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১ হাজার টাকা।

খার্গ দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৪৮ ঘণ্টার ভোগান্তির অবসান! নিউ ফরাক্কায় ধস মেরামতির কাজ শেষ, শুরু ট্রায়াল রান

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’