সন্দেশখালিতে আটক প্রাক্তন সিপিআইএম বিধায়ক ও বিজেপি নেতা

উত্তমের পরে শনি রাতেই রাতেই গ্রেফতার হয়েছেন বিজেপির বিকাশ সিংহ। এরপর রবি সকালে আটক করা হয়েছে সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অশান্তির আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে গতকালই কড়া বার্তা এসেছিল পুলিশের তরফে। এমনকি সেই অশান্তি ঠেকাতে যে রাজনীতির রঙ বিচার্য হবে না সেই ইঙ্গিতও দেওয়া হয়েছিল। বাস্তবেও দেখা গেল সেইরকমটাই হচ্ছে। গতকাল অর্থাৎ ১০ ফেব্রুয়ারি, উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট মহকুমার(Basirhat Sub Division) সন্দেশখালির(Sandeshkhali) ঘটনায় তৃণমূল(TMC) ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে জেলিয়াখালি এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি তথা শাহজাহান শেখ(Sahjahan Sheikh) ঘনিষ্ঠ উত্তর সরদারকে(Uttam Sardar)। সেই ঘটনার পরে পরেই রাতে গ্রেফতার হয় উত্তম। শুধু তাই নয়, রাতেই গ্রেফতার হয়েছেন সন্দেশখালি এলাকারই বিজেপি(BJP) নেতা বিকাশ সিংহ(Bikash Singha)। এরপর রবি সকালে আটক করা হয়েছে সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ক(Former CPIM MLA) নিরাপদ সর্দারকে(Nirapodo Sardar)।

গত কয়েক দিন ধরে সন্দেশখালিতে যে অশান্তির ঘটনা ঘটেছে, তাতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গতকাল রাতে গ্রেফতার করা হয় বিজেপি নেতা বিকাশ সিংহকে। বিকাশ ছিলেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি। বর্তমানে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির পর্যবেক্ষক। স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালি থানার সামনেই তাঁর বাড়ি। শনি সন্ধ্যায় তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। দীর্ঘ সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। তারপরই গ্রেফতার করা হয় বিকাশকে। পুলিশের অভিযোগ, সন্দেশখালিতে বেলাগাম হিংসার পিছনে হাত রয়েছে বিকাশের। মূলত, গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এলাকায় থেকে রাজনীতি করার কারণে সন্দেশখালিকে হাতের তালুর মতো চেনেন এই বিকাশ। আদিবাসীদের সঙ্গেও তাঁর বেশ নিবিড় সম্পর্ক বলে শোনা য়ায়। সেই আদিবাসীদেরই দেখা গিয়েছে, বাঁশ, কাটারি, দা, হাতা, খুন্তি, লাঠি নিয়ে বিক্ষোভ দেখাতে। পুলিশের দাবি এই সব বিকাশই করিয়েছেন।

বিকাশের গ্রেফতারির ঘোর কাটার আগেই রবি সকালে আটক নিরাপদ। সন্দেশখালি এবং বাঁশদ্রোণী থানা যৌথ ভাবে নিরাপদকে আটক করে। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় বাঁশদ্রোণী থানায়। তাঁর আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে বিক্ষোভ শুরু করেন বাম কর্মীসমর্থকেরা। সন্দেশখালির ঘটনায় নিরাপদ সহ ১১৭ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে খুনের চেষ্টা, উস্কানি দেওয়া, বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিক্ষোভে অংশ নিতে বলা, অশান্তি সৃষ্টিতে প্ররোচনা দেওয়া এবং সর্বোপরি বিক্ষোভ করে পুলিশকে হেনস্থা করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯

আমেরিকায় চাকরি করতে দিতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ