Loading live market data...
Loading active stocks...
Connecting...

তৃণমূল কর্মীদের সঙ্গে পান ও আখের রস খেয়ে সৌজন্যতা দেখালেন ফব প্রার্থী

রাজনৈতিক কারণে ভিন্ন দলের মতাদর্শে বিশ্বাসী হলেও মানুষ হিসেবে বন্ধুত্বের সম্পর্ক দেখা গেল দিনহাটা বিধানসভা কেন্দ্রে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের দিন রাজনৈতিক সৌজন্যতা দেখা গেল কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রে। সকাল থেকে এই কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও বেলা বাড়তেই নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ। আর সেই বিধানসভা আসনে উপনির্বাচনে দেখা গেল ভিন্ন চিত্র। দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ তৃণমূলের ক্যাম্প অফিসে বসে দিলেন আড্ডা। শুধুই আড্ডা দেওয়া নয়, রীতিমত খোশমেজাজে তৃণমূল কর্মীদের সঙ্গে আলাপচারিতা করলেন ফব প্রার্থী।

রাজনৈতিক কারণে ভিন্ন দলের মতাদর্শে বিশ্বাসী হলেও মানুষ হিসেবে বন্ধুত্বের সম্পর্ক দেখা গেল দিনহাটা বিধানসভা কেন্দ্রে। আখের রসে চুমুক দিতে দিতে স্থানীয় তৃণমূল নেতার গলা জড়িয়ে ফব প্রার্থী আব্দুর রউফ বললেন চিয়ার্স। সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই দাবি করেছেন বাম প্রার্থী। ফব প্রার্থীর এই সৌজন্যতায় খুশি দিনহাটার সাহেবগঞ্জের স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাও। শুধু আখের রস নয়, ওই ক্যাম্প অফিসে বসে তৃণমূল কর্মীদের সঙ্গে পান খেতে দেখা গেল আব্দুর রউফকে। যা বঙ্গ রাজনীতিতে এক নতুন বার্তা দিল।

দিনহাটার সাহেবগঞ্জের ওই এলাকায় গিয়ে ফব প্রার্থী আব্দুর রউফ জানিয়েছেন, ‘এখানে পিতৃসম মানুষ আছেন। এখানের নিয়ম আলাদা। তাঁদের সঙ্গে দেখা করব না? দোয়া করবেন।’ এর আগে ভবানীপুর উপনির্বাচনে কলকাতায় বাম কর্মীদের সঙ্গে চা খেতে ও খোশমেজাজে কথা বলতে দেখা গিয়েছিল রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে।

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?