প্রসূতির মূত্রথলি কেটে দিয়েছিল ডাক্তার, ৪ লাখ টাকা জরিমানা নার্সিংহোমকে

অভিযোগ প্রমাণিত হওয়ায় বালুরঘাট শহরের একটি বেসরকারি নার্সিং হোমকে ৪ লাখ টাকা জরিমানা করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক প্রসূতির অস্ত্রোপচার করতে গিয়ে মূত্রথলি কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় একটি বেসরকারি নার্সিংহোমকে ৪ লাখ টাকা জরিমানা করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের একটি বেসরকারি নার্সিংহোমকে এই জরিমানা করা হয়েছে।

বালুরঘাট শহরের ত্রিধারা পাড়া এলাকার ওই নার্সিংহোমের এক চিকিৎসকের বিরুদ্ধে জেলা শাসকের কাছে ও স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন শহরের এ কে গোপালন কলোনির বাসিন্দা রনজিৎ দাস। তাঁর অভিযোগ, ওই ব্যক্তির স্ত্রী প্রসব বেদনা নিয়ে বালুরঘাট শহরের এক নার্সিংহোমে ভর্তি হলে সেখানে তাঁকে অস্ত্রোপচার করার পরামর্শ দেন এক মহিলা চিকিৎসক।  ৫০ হাজার টাকার বিনিময়ে নার্সিংহোমে অস্ত্রোপচার করার পরে হঠাৎ ওই মহিলা অসুস্থ হয়ে যায় বলে অভিযোগ। এর পর মালদায় রেফার করা হয়। সেখানে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক জানিয়ে দেন মহিলার অস্ত্রোপচার করার সময় মূত্রথলি কাটা পড়েছে। এর পর রোগীকে বাঁচাতে বাড়ি বন্ধক রেখে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি জেলা শাসকের দফতরে সব জানিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি রোগীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেন রনজিৎ দাস। এর পর জেলা প্রশাসন এই নিয়ে তদন্ত কমিটি গঠন করে। তদন্তে চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মূত্রথলি কেটে বাদ দেওয়ার অভিযোগ প্রমাণ হতেই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ৪ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়।

এই ঘটনা নিয়ে দক্ষিন দিনাজপুরের জেলাশাসক আয়েষা রানী শুক্রবার জানান, ওই নার্সিংহোমের বিরুদ্ধে একটি অভিযোগ তিনি পেয়েছিলেন এবং ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী ঘটনার সত্যতা যাচাই করার পর ওই নার্সিংহোমকে সতর্ক করার পাশাপাশি তাদের ৪ লাখ টাকা জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার কথা ওই নার্সিং হোম কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়াও হয়েছে বলে জানান জেলা শাসক। যদিও কয়েক বছর আগে এই নার্সিংহোমের বিরুদ্ধে এর আগেও একটি মামলায় ক্রেতা সুরক্ষা দফতর জরিমানা ধার্য করেছিল। নার্সিংহোম চালানোর জরুরি শর্ত না মানায় নার্সিংহোমটিকে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছিল স্বাস্থ দফতরের তরফে। পরে তা খুললেও পরিষেবায় হাল ফেরেনি বলে স্থানীয়দের অভিযোগ। যদিও সম্প্রতি ৪ লাখ টাকা জরিমানার বিষয়ে মুখ খোলেনি নার্সিংহোম কর্তৃপক্ষ।

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী