বিজেপি ছেড়ে তৃণমূলে! দলবদল পঞ্চায়েত সমিতিতে

ইংরেজবাজারে পঞ্চায়েত সমিতির ৪জন বিজেপি সদস্য সোমবার যোগ দিলেন তৃণমূলে। এদিন দুপুরে ইংরেজবাজার শহরের স্টেশন রোড এলাকায় তৃণমূলের জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। যারা তৃণমূলে যোগ দিলেন তাঁরা হলেন - সাধন মন্ডল, সত্যরাম মন্ডল, পায়েল সরকার এবং দুম্পি সাহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদা জেলার ইংরেজবাজারে শক্তি বাড়াল তৃণমূল। এলাকার পঞ্চায়েত সমিতির ৪জন বিজেপি সদস্য সোমবার যোগ দিলেন তৃণমূলে। এদিন দুপুরে ইংরেজবাজার শহরের স্টেশন রোড এলাকায় তৃণমূলের জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। এদিন বিজেপি ছেড়ে যারা তৃণমূলে যোগ দিলেন তাঁরা হলেন – সাধন মন্ডল, সত্যরাম মন্ডল, পায়েল সরকার এবং দুম্পি সাহা। এদের হাতে এই অনুষ্ঠানে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী এবং দলের জেলা সভাপতি।

কিন্তু কেন বিজেপি ত্যাগ, আর কেন বা যোগদান? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দলত্যাগী চার সদস্যদের বক্তব্য, ‘বিজেপিতে থেকে কোনও কাজ করা যাচ্ছে না। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য একের পর এক সরকারি প্রকল্প নিয়ে আসছেন আর সেই সব প্রকল্পের মাধ্যমে আমজনতার উন্নয়ন করে চলেছেন। আমরা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে জনপ্রতিনিধিত্ব করলেও আমাদের কাজ করার কোনও সুযোগ দেওয়া হয়নি ওই দলের তরফ থেকে। পাশাপাশি ন্যূনতম সম্মানটুকু আমাদের মেলেনি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে  আমরা তৃণমূল থেকে মানুষের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি। এরপরই এদিন তৃনমূলে যোগদান করি।’

এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার বইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। একের পর এক প্রকল্পে মানুষকে কর্মসংস্থান সুযোগ করে দেওয়া হয়েছে। ঘরে বসে মহিলারা লক্ষী ভান্ডারের টাকা পাচ্ছেন। এসব উন্নয়নমূলক বিষয়গুলি দেখেই ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন সদস্য বিজেপি ছেড়ে এদিন তৃণমূলে যোগদান করেছেন। তাঁদের হাতে আমরতা দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছি।’ তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী জানিয়েছেন, ‘ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের দখলে রয়েছে। সেখানে বিজেপি দল ছেড়ে আসা আরও চারজন সদস্য যোগদান করলেন। তাঁদেরকে দলে স্বাগত জানিয়েছি।’ 

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও