শিক্ষক নিগ্রহে এবার বেয়াদব পড়ুয়াদের শাস্তি দেওয়ার পথে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিগ্রহের ঘটনায় এ বার কঠোর অবস্থান নিতে চলেছে কর্তৃপক্ষ। গত শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ক্যাম্পাসের মধ্যেই কয়েকজন ছাত্রের হাতে নিগৃহীত হন অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ ও ললিত মাধব। ঘটনার পর সপ্তাহের প্রথম দিন সোমবার থেকেই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন ও প্রশাসনিক কাজ শুরু হয়। সেই দিনই বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, শিক্ষকদের উপর হামলার মতো ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। দোষীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই শাস্তি নিশ্চিত করা হবে। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানান, খুব শীঘ্রই নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত শুরু হবে। তিন সদস্যের তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিনিধিরাও থাকবেন, যাতে তদন্তের বিশ্বাসযোগ্যতা বজায় থাকে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য আরও কড়া নিরাপত্তা ব্যবস্থার দিকেও জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মাত্র ২০ মিনিটেই আলিপুরদুয়ার থেকে অসম, তৈরি হচ্ছে নতুন রাস্তা

ইতিমধ্যে সরকারি অনুমোদন মিলতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার দিন ও তার আশপাশের সময়ের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনায় শিক্ষকসমাজ ও প্রাক্তন পড়ুয়াদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার একাধিক ছাত্র ও শিক্ষক সংগঠন উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়ে ঘটনার প্রতিবাদ জানায়। অনেকেরই দাবি, এই শিক্ষক নিগ্রহ ছিল পূর্বপরিকল্পিত। অভিযোগ অনুযায়ী, দুই ছাত্রগোষ্ঠীর বিবাদ থামাতে প্রায় ১৪-১৫ জন শিক্ষক এগিয়ে গেলে, একটি অ্যাম্বুলেন্সে করে কিছু ছাত্র ঘটনাস্থলে পৌঁছয় এবং তাঁদেরই একজন শিক্ষককে আক্রমণ করে। পরে অন্য ছাত্রদের সহায়তায় অভিযুক্তকে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে সোমবার বিকেলে শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক থেকে কর্মবিরতির মতো কড়া সিদ্ধান্তও আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?