চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে মেদিনীপুরের বাসে দুঃসাহসিক ডাকাতি

Share:

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দিন দুপুরে বাসে ডাকাতি। শুক্রবার দুপুরে মেদিনীপুরে একটি যাত্রিবাহী বাসে চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠল। জানা গিয়েছে, বাসটি মেদিনীপুর থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল। যাত্রিবাহী বাসের চালককে প্রথমে গান পয়েন্টে রেখে বাস থামাতে বলা হয়।

ভীত চালক বাস থামালে দুষ্কৃতীরা বাসের ভেতর উঠে এসে এক যাত্রীর ব্যাগ ছিনতাই করে পালায়। দুষ্কৃতীরা দুটি বাইকে চড়ে এসেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানও। মেদিনীপুর শহরের বুকে এই ঘটনার পর এলাকায় যথেষ্ট আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো বাসটি খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দেয় মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে। মাঝরাস্তায় হঠাৎই আগমন ঘটে দুই আগন্তুকের। তারা বাইক নিয়ে এসে রাস্তা আটকে দাঁড়িয়ে বাস থামায়। এরপর দুজনেই বাসে ওঠে। একজন চলে যায় বাস চালকের দিকে। গিয়েই চালকের মাথায় বন্দুক ঠেকায়। অন্যজন যাত্রীদের দিকে এগিয়ে এক যাত্রীর থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে নেমে যায়। কাজ শেষ বুঝে নেমে যায় চালককে গান পয়েন্টে রাখা দুষ্কৃতীও। এরপর আর দাঁড়ায়নি তারা। ছুটিয়ে দেয় মোটর বাইক। তারপর আর টিকিটি খুঁজে পাওয়া যায়নি তাদের।

এই ঘটনায় একইসঙ্গে আতঙ্কিত ও অবাক স্থানীয়রা। তারা ভাবতেই পারছেন না দিনে দুপুরে এমন ঘটনা ঘটতে পারে। কতখানি দুঃসাহস হলে ভরত দুপুরে রাস্তায় বাস থামিয়ে এম্মন ঘটনা ঘটানো যায়। পুলিশ বর্তমানে ওই বাস এবং ছিনতাই হওয়া ব্যাগের মালিকের খোঁজ করছে।

 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু