অগস্ট থেকে বন্ধ হতে পারে দুয়ারে রেশন, ষড়যন্ত্র রেশন ডিলারেদের

আগামী অগস্ট মাস থেকে দুয়ারে রেশন প্রক্লপ বন্ধ করে দিতে পারেন রাজ্যের একশ্রেনীর রেশন ডিলার। কার্যত ষড়যন্ত্র শুরু করেছেন এরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডকালে বাংলার(Bengal) জনতা বাড়িতে বসে যাতে তাঁর রেশনটা পেয়ে যান তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করেন যা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছে আসছেন রেশন ডিলাররা(Ration Dealers)। এমনকি এই প্রকল্প যাতে কোনও ভাবেই বাস্তবায়িত না হয় তার জন্য তাঁরা আদালতেও মামলা ঠুকেছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্ট হোক কী সুপ্রিম কোর্ট কোথাও তাঁরা সুবিধা করতে পারেননি। দুই আদালতই রাজ্যের পক্ষে রায় দিয়ে সাফ জানিয়ে দিয়েছে, দুয়ারে রেশন অসাংবিধানিক নয়। কিন্তু আদালতের এই রায়ের পরেও দেখা যাচ্ছে বাংলার একশ্রেনীর রেশন ডিলাররা কিছুতেই এই প্রকল্পের বাস্তবায়ন ঘটাতে চাইছেন না। আর এবার তো তাঁরা রীতিমত বৈঠক করে ষড়যন্ত্র শুরু করে দিলেন খোদ রাজ্য সরকারের বিরুদ্ধে যাতে এই প্রকল্প কোনওদিনই দিনের আলোর মুখ না দেখতে পারে। আর তার জেরেই আশঙ্কা ছড়িয়েছে আগামী অগস্ট(August) মাস থেকে বাংলায় আর হয়তো ‘দুয়ারে রেশন’(Duyare Ration) মিলবে না।

রেশনের দোকান থাকার সুবাদে রেশনের সামগ্রীই কার্যত চুরি করে খোলা বাজারে বিক্রি করে সেই টাকায় বাড়ি-গাড়ি-লক্ষ লক্ষ টাকার ব্যাঙ্ক ব্যালেন্স বানিয়ে নেওয়া রেশন ডিলারদের সন্ধান বিস্তর মিলবে বাংলায়। থেকে থেকেই এই সব রেশন ডিলারদের বিরুদ্ধেই আমজনতা অভিযোগ তোলেন সরকার থেকে পাঠানো ভাল মানের রেশনের সামগ্রী গোপনে খোলা বাজারে বিক্রি করে আমজনতাকে খারাপ মানের জিনিস দিচ্ছেন ওই সব রেশন ডিলাররা। আর তা নিয়ে বাংলায় অশান্তির ঘটনাও কিছু কম ঘটেনি। রেশন দোকানে আমজনতার হামলাবাজি, ডিলারের দোকান ও বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো বহু ঘটনারও সাক্ষী থেকেই বাংলা। এখন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তখন সেই প্রকল্প যাতে বানচাল হয়, ব্যর্থ হয় তা সফল করতে এখন উঠেপড়ে লেগেছেন রেশন ডিলাররা।

সূত্রে জানা গিয়ছে, মূলত বিজেপির মদতে মৌলালি যুবকেন্দ্রে সম্প্রতি একটি বৈঠক হয় বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলারস অ্যাসোসিয়েশনের। সেই বৈঠকে নাকি ডিলারদের আরও কয়েকটি সংগঠন যোগ দিয়েছিল। সেখানেই ঠিক করা হয়েছে তাঁদের দাবি রাজ্য সরকার মেনে না নিলা তাঁরা অগস্ট মাস থেকে আর ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালিয়ে নিয়ে যাবেন না। রেশন ডিলারদের দাবি, কোভিডকালে দুয়ারে রেশন দিতে গিয়ে যে সব ডিলাররা কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাঁদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে, কুইন্ট্যাল প্রতি কমিশন বাড়াতে হবে, দুয়ারে রেশন চালু করতে গিয়ে যে বাড়তি টাকা খরচ হচ্ছে তা রাজ্য সরকারকে প্রদান করতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে এই সব তথ্য তুললে ধরেই তো তাঁরা আদালতে মামলা ঠুকেছিলেন। সেখানে মুখ পোড়ার পরেও কী শিক্ষালাভ হয়নি এই সব রেশন ডিলারদের! এবার তাই তাঁরা ষড়যন্ত্রে নেমেছেন অগস্ট থেকে দুয়ারে রেশন বন্ধ করে দেওয়ার জন্য।

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব