পদ্মের পথে দুই মূর্তি, টিকিট অনিশ্চিত অপর দুইয়ের

আচমকা সব ছবি বদলে দিলেন দুইজন। তাপস রায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই ছবি বদলের কোপে সজল ঘোষ আর দিব্যেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়ই বিচিত্র রাজনীতি। কখন কোন খেলা হয়, তা আগে থেকে বলা খুব মুশকিল। এই এখন যেমন হচ্ছে বাংলার বুকে। তীব্র জল্পনা ছড়িয়েছে, তাপস রায়(Tapas Roy) তৃণমূলের বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে যোগ দিতে চলেছেন বিজেপিতে। একই সঙ্গে তিনিই নাকি ২৪’র ভোটে(General Election 2024) উত্তর কলকাতা আসন থেকে পদ্মপ্রার্থী হচ্ছেন। যদিও এতদিন জল্পনা ছিল এই আসনে বিজেপির প্রার্থী হতে পারেন কলকাতা পুরনিগমের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ(Sajal Ghosh)। এখন তাপসের জন্য সেই সম্ভবনা ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছে। আবার এটাও ঘটনা আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ইস্তফা দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhay)। তিনিও নাকি যোগ দিতে পারেন বিজেপিতে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসন থেকে পদ্মপ্রার্থী হচ্ছেন। আর এই জল্পনা যদি সত্যি হয় তাহলে ধাক্কা খেতে চলেছেন শিশির পুত্র তথা শুভেন্দু অনুজ দিব্যেন্দু অধিকারী(Dibendu Adhikari)। কেনন তিনি এখনও সেখানকার সাংসদ। খাতায়কলমে তৃণমূলের(TMC) হলেও দিন দুই আগেই তিনি নিজে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিজেপিতে(BJP) যোগ দেওয়ার সুযোগ পেলেই তিনি সেই দলে যোগ দেবেন। যোগ দেওয়া তো সোজা, কিন্তু ভোটে লড়াই করার টিকিট পাওয়া!

তাপস এদিন অর্থাৎ সোমবারই তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন। সেই ইস্তফার জন্য তিনি মূলত কাঠগড়ায় তুলেছেন উত্তর কলকাতার দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে দলের নেতৃত্বের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। ঘটনা হচ্ছে তাপসের দলত্যাগ তৃণমূলের অন্দরে বাহিরে কোনও প্রভাবই ফেলবে না। তা তিনি বিজেপিতে যোগ দিলেন বা দিলেন না, কংগ্রেসে যোগ দিলেন বা দিলেন না, ভোটে প্রার্থী হলেন বা হলেন না। কেননা বাংলা মমতাময়। সেই ছবি বদলে দেওয়ার মতো ক্ষমতা তাপসের নেই। তাই ভোটের ফলাফলেও সেভাবে ছাপ পড়বে না। বরঞ্চ তাঁর নিজের রাজনীতির কেরিয়ার কার্যত শেষ হয়ে যেতে বসেছে। নিজের পায়ে তিনি নিজেই কুড়ল মারছেন। কিন্তু তিনি যদি সত্যি উত্তর কলকাতা আসন থেকে বিজেপি প্রার্থী হন তাহলে সজলের টিকিট পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। যদিও পদ্ম নেতৃত্ব তাঁকে অন্য কোথাও থেকেও টিকিট দিতে পারে। তারপর হেরে গেলেও সজলের হাতে কাউন্সিলর পদটা থেকে যাবে। তাপসের হাতে কিন্তু কিছুই থাকবে না।

আবার একই অবস্থা দিব্যেন্দুরও। এতদিন দলের সঙ্গে বেইমানি করে তিনি পদ্মশিবিরে লুকিয়ে ছিলেন। তৃণমূলকে ক্ষতবিক্ষত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। এখন তীরে এসে তরী ডোবার উপক্রম হয়েছে। কেননা হুট করে ক্যানভাসে চলে এসেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খোদ দিব্যেন্দুর বাবা শিশির অধিকারী পর্যন্ত ইঙ্গিত দিয়ে দিয়েছেন, তমলুক থেকে ‘ভগবান’ই বিজেপি প্রার্থী হচ্ছেন। দিব্যেন্দু তো বটেই, অধিকারী পরিবারও নিশ্চিত ছিল দিব্যেন্দুই তমলুক থেকে বিজেপি প্রার্থী হবেন। কিন্তু এখন সেই ছবিটাই ঘুরে গিয়েছে। দিব্যেন্দুর আর না তৃণমূলে ফেরার মুখ আছে, না তৃণমূলে ফেরার তাঁর রাস্তা আছে। তৃণমূলও তাঁকে আর ফেরাতে আগ্রহী নয়। সেখানে তাঁকে আবারও টিকিট দেওয়ার প্রশ্ন কার্যত অবান্তর। তাহলে দিব্যেন্দু এতদিন বিজেপি পিঠ চাপড়ে আর তৃণমূলকে পিছন থেকে ছুরি মেরে পেলেনটা কী? বিজেপি তাঁকে অবশ্যই অন্য কোথাও থেকে টিকিট দিতেই পারে। কিন্তু জিতবেন কী!  

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ