নদীর স্রোতে ভাঙল বাঁধ, তলিয়ে গেল তীরবর্তী একাধিক বাড়ি

প্রশাসনের উদ্যোগে নদী তীরবর্তী বাসিন্দাদের সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে সেচ দফতরের কর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কা ছিল। তা সত্যিও হল। নদীর (RIVER) স্রোতে ভাঙল বাঁধ। নদী ভাঙনে তলিয়ে গেল একাধিক বাড়িও। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্তরা প্রশাসনের দ্বারস্থ। পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন।

মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনির কালুটোন টোলা এলাকায় গঙ্গার স্রোতে ভাঙল বাঁধ। মর্মান্তিক এই ঘটনায় বাঁধের প্রায় ৭০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে গঙ্গার ভাঙনের ফলেই এই বিপত্তি। বেশ কয়েকটি বাড়িও গঙ্গা গর্ভে তলিয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের উদ্যোগে নদী তীরবর্তী বাসিন্দাদের সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে সেচ দফতরের কর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। পরিস্থিতি মোকাবিলার জন্য বালির বস্তা ফেলে গঙ্গার জলস্রোতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।

মর্মান্তিক এই ঘটনার ফলে যাতায়াত ও যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। সঙ্কটে স্থানীয়রাও। ইতিমধ্যেই তোলা হয়েছে ক্ষতিপূরণের দাবি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মহকুমা শাসক সুরেশ রানো। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আপাতত ক্ষতিগ্রস্তদের সহ এলাকার বাসিন্দাদের স্থানান্তরিত করা হয়েছে। বালির বস্তা দিয়ে স্রোত নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। দ্রুত তৈরি করা হবে নতুন বাঁধের। প্রশাসন সর্বদা সতর্ক। তবে বাসিন্দারা চাইছেন স্থায়ী সমাধান।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা