আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালদহে ভুট্টাক্ষেতে বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টা ৩ যুবকের, অভিযুক্ত দুই নরপিশাচকে গণধোলাই স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, মালদহ : ভুট্টাক্ষেতে বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে এলাকার ৩ যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার গাজোল ব্লকের  সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মহিলার চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। একজন পালিয়ে গেলেও দুজন ধরা পড়ে। অভিযুক্ত দুজনকে বেধড়ক মারধর করে স্থানীয়রা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নির্যাতিতাকেও স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, কয়েকদিন ধরে উত্তরবঙ্গের অন্যান্য জেলার মত বৃষ্টি হচ্ছে মালদহতেও। রবিবার নির্যাতিতা মহিলা ভুট্টাক্ষেত থেকে বাড়ির গবাদি পশুদের আনতে গিয়েছিলেন। সেখানেই ঘাপটি মেরে বসেছিল ৩ যুবক। বছর ৪২-র ওই মহিলাকে ভুট্টাক্ষেতে দেখেই ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। ঘটনার আকস্মিকতায় প্রথমে কিছু না বুঝলেও পরে চিৎকার শুরু করেন ওই মহিলা। তাঁর চিৎকার শুনেই ছুটে আসে স্থানীয়রা। তারা আসতেই অভিযুক্তদের মধ্যে একজন পালিয়ে যায়। স্থানীয়দের হাতে ধরা পড়ে ২ যুবক। অভিযুক্তদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপরেই আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অসহায় বিধবা মহিলাটিকেও নিয়ে যাওয়া হয়েছে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। নির্যাতিতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। শারিরীক পরীক্ষা করা হয়েছে তাঁকে। খবর পেয়ে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ছুটে আসেন গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। ‌ নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন তিনি। দোষীদের শাস্তির আশ্বাসও দিয়েছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ