প্রিয় পোষ্যের মৃত্যুর পর আত্মঘাতী নাবালিকা

প্রতিবেশীরা জানান, বৃষ্টি বাউড়ি তার পোষ্য ছাগলটির সঙ্গে খেলত দিনের বেশিরভাগ সময়। কয়েকদিন আগে ছাগলটি অসুস্থ হয়ে পড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পোষ্য ছাগলের মৃত্যুর পর সেই মৃত ছাগলের দড়ি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল নাবালিকা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকার বাঁধগাছা গ্রামে। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। মৃত নাবালিকার নাম বৃষ্টি বাউড়ি। ১১ বছর বয়স তাঁর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বাঁধগাছা গ্রামে বৃষ্টির প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে দেখতে পান,  ঘরের ছাউনি থেকে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে বৃষ্টি। সেই সময় বাড়িতে তার বাবা মা ছিলেন না। কাজে বেরিয়েছিলেন তারা। প্রতিবেশীরা তড়িঘড়ি দড়ি কেটে ঝুলন্ত অবস্থায় থাকা ওই নাবালিকাকে নামিয়ে আনে। কিন্তু ততক্ষণে সব শেষ। মৃত্যু হয়েছে বৃষ্টি বাউড়ির। এই ঘটনার খবর দেওয়া হয় রায়না থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে চিকিৎসকদের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছে ওই নাবালিকা। তবে অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রতিবেশীরা জানান, বৃষ্টি বাউড়ি তার পোষ্য ছাগলটির সঙ্গে খেলত দিনের বেশিরভাগ সময়। কয়েকদিন আগে ছাগলটি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে প্রাণীটির মৃত্যু হয়। পরিবারের লোকজন সেটিকে গ্রামের‌ ভাগাড়ে ফেলে আসেন। তারপর থেকে খুব কান্নাকাটি করেছে বৃষ্টি।

এই ঘটনায় শোকে ভেঙে পড়েছেন বৃষ্টির বাবা সুধন বাউড়ি। তিনি জানান, ছাগলটাকে খুব ভালবাসত মেয়ে। ওকে নিয়েই পড়ে থাকত। ক’দিন ধরে শরীর খারাপ হওয়ায় ওষুধও এনে খাইয়েছি ছাগলটিকে। মারা যাওয়ার পরে বৃষ্টি খুব কাঁদছিল। কিন্তু নিজেকে এভাবে শেষ করে দেবে ভাবতে পারিনি আমরা। এই ঘটনা নিয়ে বর্ধমান সদর দক্ষিণের মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী জানান, খুবই মর্মান্তিক ঘটনা। পরিবার ও প্রতিবেশীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে পোষ্যর মৃত্যুতে ভেঙে পড়ছিল মেয়েটি।

(ছবি: প্রতীকী)

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’