চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির ইন্ধন! জিটিএ থেকে সরে গেল গোর্খা জনমুক্তি মোর্চা

নিজস্ব প্রতিনিধি: গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) থেকে সরে গেল গোর্খা জনমুক্তি মোর্চা (GJM)। শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল সংগঠনটি।

শুক্রবার দুপুরে শিলিগুড়ির দাগাপুরে সাংবাদিক বৈঠক করেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব। সেই সাংবাদিক বৈঠক থেকে জিটিএ ছাড়ার কথা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক রোশন গিরি (Roshan Giri)। গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) তরফে জানানো হয়, ইতিমধ্যে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। চিঠি দিয়ে জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)।

প্রসঙ্গত ২০১১ সালের ১৮ জুলাই জিটিএ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চা এই চুক্তিতে সই করেছিল। এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিল এবার মোর্চা। তবে, মোর্চা নিজেদের জিটিএ থেকে সরিয়ে নিলে বা কেন্দ্র সরকার মোর্চার দাবিতে সায় দিলে জিটিএ বাতিল হয়ে যাবে, জিটিএ আইনে এমন কিছু নেই। ফলে মোর্চার এই সিদ্ধান্ত কেবল লোক দেখানো বলে কটাক্ষ করেছে জিটিএ’র বর্তমান শাসক গোষ্ঠী। জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপা বলেন, ‘এটা কোনও বাচ্চার হাতের খেলনা নয় যে মোর্চা চাইল আর জিটিএ বাতিল হয়ে গেল। মোর্চার নেতাদের রাজনৈতিক জ্ঞানের অভাব রয়েছে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে গোর্খা জনমুক্তি মোর্চার জিটিএ ত্যাগ নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। রোশন গিরিদের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিজেপির মদতে এই সিদ্ধান্ত হতে পারে বলেও মনে করছেন অনেকে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ