টাইরড ভাঙা অবস্থায় যাত্রী নিয়ে দুর্গাপুর থেকে দৌড় সরকারি বাসের

প্রশ্নের মুখে পড়ে গিয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার যাত্রী নিরাপত্তার বিষয়টি। নেপথ্যে ভাঙা টাইরড নিয়ে বাসের যাত্রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় বিপদের হাত থেকে বাঁচলেন দুর্গাপুর(Durgapur) থেকে কলকাতা(Kolkata) মুখী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার(SBSTC) একটি বাসের ২২জন যাত্রী। কেননা সামনে এসেছে শুক্রবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড(City Center Bus Stand) থেকে শক্তিগড় পর্যন্ত যাত্রীসমেত কলকাতামুখী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস টাইরড ভাঙা অবস্থায় জাতীয় সড়ক ধরে শক্তিগড় পর্যন্ত এসেছে। এই টাইরড হল স্টিয়ারিং ও সামনের চাকার সংযোগকারী লোহার দণ্ড। অর্থাৎ বাসটি যে কোনও সময় নিয়ন্ত্রণ হারিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারতো। সব থেকে আশ্চর্যের ব্যাপার, বাসটি চালাবার সময় চালক এই বিষয়টি জানতেই পারেননি। কিন্তু বাসটি যা ভাঙা টায়রড(Broken Tie Rod) নিয়ে ছুটছে তা জানতে পেরে দুর্গাপুরের ডিপো থেকে ফোন আসে বাসের চালকের কাছে। তড়িঘড়ি শক্তিগড়ে দাঁড় করানো হয় বাসটি। পরে সংস্থার অন্য একটি বাসে যাত্রীদের নিয়ে যাওয়া হয় কলকাতায়। কিন্তু এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার যাত্রী নিরাপত্তার বিষয়টি।   

জানা গিয়েছে, দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে সারাদিনে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার শতাধিক বাস ছাড়ে নানা রুটে। আবার আসানসোল, কুলটি, রানীগঞ্জ, জামুড়িয়া, পুরুলিয়া, বাঁকুড়া থেকে ছাড়া নানা দূরপাল্লার সরকারি বাসও এই বাসস্ট্যান্ড ছুঁয়ে যায়। তবে দুর্গাপুর থেকে যে সব বাস ছাড়ে সেগুলি ছাড়ার আজ্ঞে বেনাচিতির কাছে থাকা ট্রাঙ্ক রোড ডিপো থেকে পরীক্ষা করানোর পর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে পাঠানো হয়। সেখান থেকে বিভিন্ন গন্তব্যে রওনা দেয় বাসগুলি। বৃহস্পতিবার রাতে WB 39B 8331 নম্বরের বাসটি পরীক্ষা করে সংস্থার মেকানিকরা লগবুকে লিখে দেয় যে টাইরড ভেঙে গিয়েছে। মেরামত করতে হবে। কিন্তু অভিযোগ, শুক্রবার সকালে লগবুক না-দেখে বাসটিকে স্ট্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে সকাল ৬টার সময়ে ছাড়ে বাসটি। যাত্রীদের নিয়ে বাস যখন বর্ধমানে সেই সময়ে ট্রাঙ্ক রোড ডিপো থেকে ফোন করে চালককে জানানো হয় যে বাসের টাইরড ভাঙা। সেই ফোন কলেই বাস দাঁড় করিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার জেরে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে প্রায় ৮২ কিমি দূরে শক্তিগড়ে কোনওরকমে বাসটি দাঁড় করান চালক।  

বাস থেকে নেমে টাইরডের অবস্থা দেখে চোখ কপালে ওঠে চালক প্রসেনজিৎ মণ্ডলের। পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘চাকার অ্যাক্সেলের সঙ্গে কোনওরকমে আটকে ছিল টাইরড। বাকি অংশ ভাঙা। চলন্ত অবস্থায় টাইরড ভেঙে গেলে যে কী হতো ভেবে পাচ্ছি না। স্টিয়ারিংয়ের ওপর নিয়ন্ত্রণই থাকত না। বড় দুর্ঘটনা থেকে বেঁচে অগিয়েছেন সকলে।’ তবে এই ঘটনার জন্য ডিপো কর্তৃপক্ষকে দায়ী করেন চালক ও কন্ডাক্টর। অথচ গাফিলতির অভিযোগ মানতে নারাজ ডিপো ইনচার্জ তাপস মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘বাসের টাইরড মেরামত করার দরকার ছিল ঠিকই। তবে ওই অবস্থায় বাস চালানো যেত।’ তা হলে বাসটি দাঁড় করিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো কেন? তাপসের দাবি, ‘মেরামত করার জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।’ কলকাতা থেকে ফিরে আসার পরেও তো মেরামত করা যেত। মাঝরাস্তায় যাত্রীদের নামিয়ে দিয়ে মেরামতের প্রয়োজন হলো কেন? এই প্রশ্নের আর কোনও উত্তর দিতে পারেননি ডিপো ইনচার্জ। যদিও সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানিয়েছেন, ‘ডিপো ইনচার্জ সঠিক বলছেন না। কার গাফিলতিতে মেরামতের আগেই বাসটি ডিপো থেকে বেরিয়ে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তদন্তের রিপোর্ট আমাকে দেবেন। তার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ