আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি, পেশক নদীর উপর সেতু উদ্বোধন, জলপাইগুড়ি থেকে আর কী কী ঘোষণা করলেন মমতা?

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ সফরে গিয়ে একাধিক ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১০ সেপ্টেম্বর) জলপাইগুড়ি এবিপিসি ময়দানে বক্তৃতা দিতে গিয়ে একাধিক সরকারি পরিষেবা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরবঙ্গে চা শ্রমিক, কৃষকদের হাতে জমির পাট্টা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে একাধিক প্রকল্পেরও উদ্বোধন করেছেন তিনি। এদিন ২৪৭ কোটি টাকায় তৈরি মোট ১০৪ টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও কালিম্পং জেলায় পেশক নদীর উপর ৭ কোটি ৪১ লক্ষ টাকায় তৈরি একটি নতুন সেতুরও উদ্বোধন করেছেন তিনি। আর এই সেতু গঠনের ফলে তিস্তা বাজার, পেশকের মধ্যে সহজেই যোগাযোগ করা যাবে। অর্থাৎ তিস্তা বাজার এবং পেশক জুড়ে দিল এই সেতু। পাশাপাশি চা শ্রমিকদের যাতে দ্রুত পুজোর বোনাস দেওয়া হয়, তা নিয়ে চা বাগানগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া বিশ্বকর্মা পুজোয় রাজ্যজুড়ে সরকারি ছুটির ঘোষণা করেছেন তিনি। এ বছর থেকেই কার্যকর করা হচ্ছে।

জলপাইগুড়ি যাওয়ার পথে জনসংযোগ করেছেন তিনি। আসলে মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়েই রাস্তায় তাঁকে দেখার জন্যে অসংখ্য মানুষ দাঁড়িয়ে ছিলেন। তাঁদের দেখে গাড়ি থেকে নেমে জনসংযোগ করেন তিনি। ছোট পড়ুয়াদের সঙ্গে আলাপ করেন। তাদের মধ্যে একজনের জন্মদিন থাকায় চকোলেট ও স্কুল ব্যাগ উপহার দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উত্তরের ৮টি জেলায় জমির পাট্টা দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে বিঁধে বলেন, কেন্দ্রের টাকা নেয় না রাজ্য, তারপরেও শ্রমিকদের টাকা আটকে রাখা হচ্ছে। শ্রমিকদের টাকা নিয়ে খেলা যাবেনা। সব ভাষাকে গুরুত্ব দেয় রাজ্য।পঞ্চানন বর্ম্মা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। তৈরি হয়েছে সংগ্রহশালা। ১ কোটি ৩৮ লক্ষের বেশি সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে। এ মাসের মধ্যে বাকি দিয়ে দেওয়া হবে। ক্লাস ইলেভেনে উঠলেই তরুণের স্মার্টফোন মিলবে। মেয়েরা কন্যাশ্রী পাবে। আদিবাসীদের জন্য ছুটি দেওয়া হচ্ছে করম পুজোয়। বাগান শ্রমিকদের বোনাসের ব্যবস্থা রাজ্যের। চা সুন্দরী প্রকল্পে শ্রমিকদের পাকা বাড়ি হবে। ১ লক্ষ ৫৫ হাজার মানুষ রাজ্যের দেওয়া নানা সুবিধা পাচ্ছেন।

জলপাইগুড়ি জেলায় ৪০০ কোটির প্রকল্প চালু করা হয়েছে। ময়নাগুড়ি আইআইটি সংস্কার হয়েছে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, মাল সহ বহু এলাকায় নয়া রাস্তা তৈরি হয়েছে। আর কেন্দ্রের টাকায় নয়। ডিভিসি অকারণে জল ছাড়ায় ভাসছে দক্ষিণবঙ্গ। ইন্দো ভূটান রেইভার কমিশনে বাদ বাংলা। এদিকে ভূটানের জলে ভাসে উত্তরের বিস্তীর্ণ এলাকা। এদিকে বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে। বাংলাদেশে পাঠানো হচ্ছে। এটা বরদাস্ত করা হবেনা। বাংলাকে বাংলাই চালাবে, দিল্লি নয়। এছাড়া তাঁর বক্তব্যে আজ ফুটে উঠেছে পড়শি রাষ্ট্র নেপালের ভয়াবহ পরিস্থিতির অবস্থা। যাতে চিন্তা প্রকাশ করে তিনি বলেছেন, “প্রতিবেশী রাষ্ট্র নেপালে অশান্তি হচ্ছে গতকাল সারারাত সচিওবালয়ে ছিলাম। আমাদের বন্ধুদেশে এমন কিছু ব্যবস্থা হোক যাতে ওরাও ভাল থাকে আমরাও ভাল থাকি। প্রতিবেশীরা ভাল থাকলে আমরাও ভাল থাকব।”

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ