বাংলা ভারতকে পথ দেখাবে: রাজ্যপাল

বললেন, বাংলা পথ দেখাবে ভারতকে। উল্লেখ্য এর আগে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই কথাই বলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল (GOVERNOR) সিভি আনন্দ বোস। বললেন, বাংলা পথ দেখাবে ভারতকে। উল্লেখ্য এর আগে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই কথাই বলেছেন। এদিন রাজ্যপাল নিজেকে বাংলার (BENGAL) দত্তক পুত্র বলেও দাবি করেন।

রবিবার নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের (WB) ভূয়সী প্রশংসা করেন। বলেন, সাহিত্য ও সংস্কৃতিতে পরিপূর্ণ বাংলা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হয়ে তিনি গর্বিত বলেও জানান। তাঁর বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে মোপাসাঁ’র নাম।

এদিন রাজ্যপাল বলেন, প্রশান্ত মহাসাগরের মতো গভীর এই বাংলা ভাষা। তাঁর বক্তব্য, বাংলা ভাষা এবং পশ্চিমবঙ্গ দেশের গৌরব বৃদ্ধি করে চলেছে ক্রমাগত। পশ্চিমবঙ্গকে নিয়ে বই লেখার ইচ্ছা প্রকাশও করেন তিনি। বলেন, এই রাজ্যে কাজের অভিজ্ঞতা নিয়েই হবে সেই বই। 

উল্লেখ্য, নয়া রাজ্যপালের ভূয়সী প্রশংসা বারবার করেছেন মুখ্যমন্ত্রীও। এর আগে দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সম্পর্ক ছিল বেশ মধুর। তবে এই দুই রাজ্যপালের প্রতি একাধিকবার উষ্মাপ্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে সম্পর্ক ভালো ছিল প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের। তবে বারবার সংঘাত বেধেছিল ধনখড় এবং রাজ্যের।

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?