বন্যপ্রাণী হামলায় নিহত ৬৭৫ জন পরিবারকে চাকরি দিল রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বন্যপ্রাণী হামলায় নিহত  ৬৭৫ জন পরিবারকে  ফরেস্ট ভলান্টিয়ারের চাকরি দিল রাজ্য সরকার। ২০২৪-এর শুরুতেই শুরু হয়েছে এই চাকরির প্রক্রিয়া। জানা গিয়েছে, বন্যপ্রাণী হামলায় নিহত পরিবারের একজন  সদস্য জঙ্গল ভলান্টিয়ার এবং বন্যপ্রাণ রক্ষায় মূলত কাজ করবেন। এই কাজের জন্য মাসিক মিলবে ১২ হাজার টাকা।

রাজ্যের বনবিভাগের রাষ্ট্রমন্ত্রী বিরবাহা হাঁসদা বন্যপ্রাণী হামলায় নিহত ৬৭৫ জনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে তাদের কি ইউনিফর্ম হবে সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই চাকরি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বিরবাহা হাঁসদা। বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় বাঘ, কুমির, হাতির হামলায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। আর তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বন্যপ্রাণী হামলায় মৃতদের পরিবারের যাতে কোন অসুবিধা না হয়। সেই জন্যই তিনি আর্থিক সাহায্যের পাশাপাশি ভলান্টিয়ার এবং বন্যপ্রাণ রক্ষার কাজ দিয়েছেন নিহত পরিবারের এক জন সদস্যকে।

উল্লেখ্য রাজ্যের বনদপ্তরের দেওয়া এক পরিসংখ্যান অনুসারে, বন্যপ্রাণী হামলায় সবথেকে বেশি প্রাণ হারিয়েছে আলিপুরদুয়ারের বাসিন্দারা। সেখান থেকে মোট ১৬৩ জন কাজ পাবেন। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম  সহ বিভিন্ন জেলা থেকে শতাধিক নিহতের পরিবারকে দেওয়া হবে ভলান্টিয়ারের চাকরি। একথায় এই চাকরি পেয়ে আনন্দিত নিহতের পরিবারের সদস্যরা ।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?