হাহাকার আর চোখের জল নিয়ে ত্রাণ শিবিরে ঠাঁই হাবরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের

এক বুক শূন্যতা নিয়ে ত্রাণ শিবিরে প্রহর গুনছেন হাবরা আগুনে (Habra Fire) ক্ষতিগ্রস্তরা। তাঁদের সঙ্গে দেখা করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Fire) জেরে হারিয়েছেন সর্বস্ব। হাবরায় (Habra) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সারারাত কেটেছে অস্থায়ী ত্রাণ শিবিরে (Relief Camp)। এক বুক শূন্যতা আর চোখের জল নিয়ে আপাতত ত্রাণ শিবিরে প্রহর গুনছেন তাঁরা। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

বুধবার হাবরায় রেললাইন লাগোয়া বস্তিতে অগ্নিকাণ্ডে ৩৫টি ঝুপড়ি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটা বাড়ি। আচমকা আগুন লাগায় বাড়ি থেকে কিছু বের করতে পারেননি তাঁরা। ভস্মীভূত হয়ে গিয়েছে অল্প অল্প করে জমানো সঞ্চয়ের অর্থ, অলংকার, জিনিসপত্র। বুধবার এই ঘটনার পর বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন ক্ষতিগ্রস্ত এলাকা ও অস্থায়ী ত্রাণ শিবির ঘুরে দেখেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় নথি ও বাড়ি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। আপাতত পরিবারগুলির খাবারের দায়িত্ব নেওয়া হয়েছে হাবরা পুরসভার তরফে।

বুধবার হাবড়ায়  ১ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায় বস্তিতে প্রথম একটি ঝুপড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে আশেপাশের অন্যান্য বস্তিতে। প্রসঙ্গত এই এলাকায় ৫০টি ঝুপড়ি রয়েছে। ভয়াবহ আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি ও অন্যান্য পাত্রে জল নিয়ে নেভানোর চেষ্টা করেন তাঁরা। এরপর দমকল বাহিনীকে ঘটনার খবর দেওয়া হলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় শিয়ালদা বনগাঁ শাখায় ট্রেন চলাচল।

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?