আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হালিশহরে মোটরসাইকেলে চেপে এসে দুষ্কৃতীদের তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি

নিজস্ব প্রতিনিধি, হালিশহর: উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে সোমবার রাতে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। তার নাম প্রসেনজিত ওরফে রাজা মৌলিক(Raja Moulik)। মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে অতর্কিতে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। তার পেটে গুলিবিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তৃণমূল কর্মীকে স্থানীয় বাসিন্দারা কল্যাণীর জহরলাল হাসপাতালে(Kalyani Jahar Lal Neheru Hospitl) ভর্তি করেছে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নামানো হয়েছে সেখানে। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে হালিশহরে তৃণমূলের স্থানীয় নেতা এবং সমর্থককে কে বা কারা গুলি করল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আহত তৃণমূল নেতার কাছ থেকে যে দুষ্কৃতীরা এসেছিল তাদের চেহারার বিবরণ ও নাম সংগ্রহ করেছে পুলিশ। রাজনৈতিক কারণে এই ঘটনা নাকি এর পেছনে পুরনো শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে,ভোটের শেষ প্রচারের আগেই ধুন্ধুমার উত্তর ২৪ পরগনার জগদ্দলে। রবিবার রাতে জগদ্দল থানার সামনে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল রাউত।রবিবার রাতে গুলি চলা, বোমাবাজি সবই দেখলেন জগদ্দলের বাসিন্দারা। তা-ও আবার একেবারে থানার সামনে। আটচালা বাগান এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ও র‍্যাফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষের চেহারা নেয়। অভিযোগ, উভয় পক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হয় এবং বেশ কয়েক জন আহত হন।রজগদ্দল কেন্দ্রের প্রার্থী রাজেশ কুমার সদলবলে থানায় গিয়েছিলেন। থানার সামনেই তৃণমূল কর্মীরা তাঁদের লক্ষ্য করে ইট ছোড়ে। অন্যদিকে, তৃণমূলের ভাটপাড়া কেন্দ্রের প্রার্থী অমিত গুপ্ত দাবি করেছেন, তাঁদের এক কর্মীকে মারধর করা হয়।

সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি নেতা অর্জুন সিং ও তাঁর অনুগামীরা তৃণমূল কর্মীদের উপরে চড়াও হন। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী পবন সিংয়ের অভিযোগ, তিনি যখন এলাকায় প্রচার করছিলেন, তখন ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে তাঁর দলবল নিয়ে সেখানে চড়াও হন। পবন সিংয়ের দাবি, বিজেপি প্রার্থীর সভা ভণ্ডুল করতে তৃণমূলের লোকজন আগ্রাসী মনোভাব প্রদর্শন করে। এমনকি প্রচারের সময় উপস্থিত মহিলাদের হুমকি দেওয়া ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।

Published by:

Share Link:

More Releted News:

অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছেন অধীর চৌধুরী, বহরমপুর পুরসভাকে হুঁশিয়ারি কংগ্রেস প্রার্থীর

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

‘লাড্ডু’র চাহিদা তুঙ্গে উঠেছে, ফল প্রকাশের আগে ব্যবসায়ীদের প্রস্তুতি চরমে

পুরুলিয়ায় দুষ্কৃতীদের সোনার গয়নার ব্যাগ ছিনতাই চেষ্টা, গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী

গয়ায় পিন্ডদান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল বাবা-মা ও ২ বোনের

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ