১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার মিনাখাঁয় শ্রীরাম টাওয়ার নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে শুরু হল এক বিশেষ ধর্মীয় প্রকল্প। বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের হাজরাতলা এলাকায় এই টাওয়ার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে স্থানীয় মানুষের মধ্যে।

উদ্যোক্তাদের দাবি, এই শ্রীরাম টাওয়ার শুধুমাত্র একটি স্থাপত্য নয়, বরং এটি হবে এক ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এখানে নাম সংকীর্তন ও হনুমান চাল্লিশা পাঠের আয়োজন করা হবে, যাতে এলাকার ধর্মপ্রাণ মানুষ সক্রিয়ভাবে অংশ নিতে পারেন। পরিকল্পনা অনুযায়ী, টাওয়ারের উচ্চতা হবে প্রায় ১০০ ফুট এবং এর শীর্ষে বসানো হবে মোট ১৬টি মাইক। এর মাধ্যমে ধর্মীয় সংগীত ও পাঠ দূরদূরান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এই উদ্যোগের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা বাবু সোনা কর্মকার, উপদেষ্টা শ্রী বৃন্দাবন মহারাজ এবং রাজ্য নেতৃত্ব অভিজিৎ চন্দ্র দাস সহ আরও অনেকে। তাঁদের বক্তব্যে উঠে আসে, এই টাওয়ার নির্মাণ এলাকার ধর্মীয় পরিবেশকে আরও শক্তিশালী করবে।

স্থানীয়দের মতে, এমন একটি ধর্মীয় কেন্দ্র গড়ে উঠলে সামাজিক ঐক্য ও আধ্যাত্মিক চেতনা আরও দৃঢ় হবে। নতুন প্রজন্মও এর মাধ্যমে সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকবে। তবে ঠিক কবে থেকে নির্মাণ কাজ শুরু হবে এবং কতদিনের মধ্যে তা সম্পন্ন হবে,  সে বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

 

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6