হাঁসখালির পথ দুর্ঘটনায় পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

মৃতদেহ সৎকার করতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় ১৯ জনের। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা থানার এলাকার বাসিন্দা শিবানী মুহুরী মারা যান শনিবার দুপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃতদেহ সৎকার করতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় ১৯ জনের। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা থানার এলাকার বাসিন্দা শিবানী মুহুরী মারা যান শনিবার দুপুরে। এরপরেই তাঁর পরিবার সিদ্ধান্ত নেয় নবদ্বীপে তাঁরা দেহ সৎকার করবেন। হাঁসখালির কাছে লরি দুর্ঘটনায় মৃত্যু হয় ১৯ জনের। যাদের মধ্যে শিশু সহ মহিলারাও ছিলেন বলে জানা গিয়েছে।

আর এই ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। রবিবারই রাজ্যের তরফে দু’লাখ টাকার চেক তুলে দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এই বিষয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ‘যে গাড়িটিতে মৃতদেহ নিয়ে আসা হচ্ছিল তার চালক মত্ত ছিলেন। সেই কারণেই দুর্ঘটনা। এর সঙ্গে পুলিশ এবং স্বাস্থ্য পরিকাঠামোর কোনও সম্পর্ক নেই। রাজ্য সরকারের তরফ থেকে যাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, তাঁরা যাতে সুচিকিৎসা পান, সেই দিকেই নজর রেখেছে সরকার।’

গত শনিবার গভীর রাতে ২টো নাগাদ বিকট শব্দ পেয়ে ফুলবাড়ি এলাকার বাসিন্দারাই বাড়ির বাইরে এসে দুর্ঘটনাগ্রস্থ লরিটি দেখতে পান। তাঁরাই প্রাথমিক ভাবে উদ্ধারকাকাজ শুরু করেন। খবর দেন পুলিশে। তাঁরাই আহতদের দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। রবিবার সকাল পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে যাদের মধ্যে ১টি শিশু ও ৬জন মহিলাও রয়েছেন। বেলায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা