সাতসকালে ভয়াবহ ঘটনা! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হাসনাবাদে

সাত সকালে ভয়াবহ কাণ্ড! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার হাসনাবাদে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে ভয়াবহ কাণ্ড! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।  অভিযোগ, ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। যদিও কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। তবে পরিবারের দাবি, ঘটনার নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার (২১ অগস্ট) সকালে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার আমলানি গ্রাম পঞ্চায়েতের স্মরণিয়া এলাকায়। মৃত গৃহবধূর নাম খাদিজা বিবি (৫০)। স্থানীয়দের দাবি, বেশ কয়েক বছর ধরে খাদিজা বিবির স্বামী মোশারফ শেখের সঙ্গে জমি জায়গা সংক্রান্ত বিবাদ চলছিল প্রতিবেশী আকবর শেখের। মোশারফ শেখের স্ত্রী খাদিজা বিবি তাঁর ছোট বউমা ও তাঁর একরত্তি নাতনিকে নিয়ে হাসনাবাদের স্মরণীয়া গ্রামের বাড়িতে থাকতেন। জমি বিবাদকে কেন্দ্র করেই বছর খানেক আগে জেলে গিয়েছেন মোশারফ শেখ। এখনও তিনি জেলেই আছেন। তাঁদের দুই ছেলে ভিন রাজ্যে কাজ করে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খাদিজার ছোট ছেলের বৌমা বাড়িতে ছিলেন না, নাতনিকে নিয়ে একাই রাতে ঘুমোতে যান খাদিজা বিবি। সকালে প্রতিবেশীরা দেখতে পান, বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে খাদিজার দেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং খাদিজার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধারালো অস্ত্রের কোপে খুন হয়েছেন খাদিজা। তাঁর গলায় কোপের দাগ রয়েছে। জমি জায়গা সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এই খুন বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

যৌতুকে মেলেনি স্করপিও, স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা ঘাতক স্বামীর

টিপ-শাড়ি পরে রূপান্তরকামীর বেশে ফ্ল্যাটে ঢুকে বিমানসেবিকাকে ধর্ষণ! গ্রেফতার যুবক

ইডলি দিয়ে বানিয়ে ফেলুন মশলাদার কোফতা কারি, রইল সহজ রেসিপি

ভারতীয় গৃহকর্মীকে জন্মদিনে সারপ্রাইজ রুশ মহিলার, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর তৎপর দমকল, ১৭ হোটেলকে শোকজ

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা