চাকরিহারাদের সংখ্যা ৩৬ হাজার নয়, ‘৩২ হাজারের কাছাকাছি হবে’: হাইকোর্ট

রায় অনুযায়ী প্যানেলের সর্বনিম্ন নম্বর ছিল ১৪.১৯১। সর্বনিম্ন নম্বর হবে ১৩.৭৯৬।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল হয়েছিল হাইকোর্টের (HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। ২০১৬ সালের প্যানেলের ৩৬ হাজার জন ‘শিক্ষক’ মর্যাদা হারিয়েছিলেন। নির্দেশ ছিল, চাকরিহারারা যে যেই স্কুলে পড়ান সেখানেই পড়াবেন কিন্তু বেতন পাবেন পার্শ্বশিক্ষকদের মতো। রায়, আগামী ৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ করতে হবে। সেই রায় সংশোধন করে নিলেন বিচারপতি।

বললেন, সংখ্যাটা ৩২ হাজারের কাছাকাছি হবে। উল্লেখ্য, বিচারপতির কাছে আবেদন জানিয়ে বলা হয়েছিল মুদ্রণে ত্রুটি ছিল। আজ, মঙ্গলবার বিচারপতি বলেন, দু’টি ভুলের কথা বলা হয়েছিল। ওই দু’টি সংশোধন করা হবে।

একটি ভুল, রায় অনুযায়ী প্যানেলের সর্বনিম্ন নম্বর ছিল ১৪.১৯১। অপর ভুল, চাকরিহারাদের সংখ্যা ছিল ৩৬ হাজার। সংশোধনের পরে, সর্বনিম্ন নম্বর হবে ১৩.৭৯৬। চাকরিহারাদের সংখ্যা হবে ৩২ হাজারের কিছু কম।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালের দাবি, নিয়ম অনুযায়ী সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত। এই মামলায় রাজ্য- প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে।  

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

আলঝাইমার্স কি বংশগত? জেনে নিন মস্তিস্ক সুস্থ রাখার সহজ উপায়

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

৮৪০০mAh ব্যাটারি ও সুপার চিপসেট সহ বাজারে এসে গেল iQOO 16

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ