কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে সিবিআই তদন্ত নয়, নির্দেশ হাইকোর্টের

গত ২৫ এপ্রিল উত্তাল হয়ে উঠেছিল কালিয়াগঞ্জ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যু হয়েছিল মৃত্যুঞ্জয়ের। তা নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশ রিপোর্ট ও ময়নাতদন্তে উঠে এসেছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাজবংশী যুবকের। দাবি ছিল, সিবিআই (CBI) তদন্তের। তবে হাইকোর্টের নির্দেশ, এখনই সিবিআই তদন্ত নয়। 

গত ২৫ এপ্রিল উত্তাল হয়ে উঠেছিল কালিয়াগঞ্জ (KALIAGANJ)। থানা ঘেরাও, ভাঙচুর, আগুন লাগানো, পুরুষ ও মহিলা পুলিশকর্মীদের বেধড়ক মারধর, আশেপাশের দোকান ও বাড়িতে ভাঙচুর, লুঠ থেকে ইট-পাথর বৃষ্টি বাদ ছিল না কিছুই। দেখা গিয়েছিল ধারালো অস্ত্র। অভিযোগ ছিল, বোমাবাজির। শাসক শিবিরের দাবি ছিল, বিক্ষোভকারীদের ভিড়ে মিশে ছিল কেএলও জঙ্গি। অভিযোগ ছিল, বিজেপির চক্রান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোঁড়ে পুলিশ। তবে আসল গুলিতে মৃত্যু হয়েছিল মৃত্যুঞ্জয়ের। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ গুলি চালায়নি। 

মৃত্যুঞ্জয় বর্মণের বাবা ও ভাই সিবিআই তদন্ত চেয়েছিলেন। তবে তদন্তভার এখন সিআইডি’র (CID) হাতে। মৃতের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত চালানোর দাবিতে। সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। ওই মামলার শুনানি ছিল বুধবার। আদালতের নির্দেশে মামলাকারীর দাবি খারিজ হলো। সিআইডি জানিয়েছে, যুবকের মৃত্যু কার গুলিতে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল