আর বাধা নেই প্রাথমিক শিক্ষক নিয়োগে, হাইকোর্টের নির্দেশে আশার আলো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়েই দায়ের হয়েছিল জোড়া মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (HC)। তবে সেই মামলা খারিজ করে দিল আদালত। বিচারপতির রায়, আগামী ২১ অক্টোবর থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত, এই মামলার শুনানি হয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়েই দায়ের হয়েছিল জোড়া মামলা। বিএড ডিগ্রি রয়েছে যাঁদের তাঁরা মাধ্যমিক স্তরের শিক্ষকতার পদের জন্য আবেদন করতে পারেন। ডিএলএড করেছেন যাঁরা, তাঁরা আবেদন করতে পারেন শধুমাত্র প্রাথমিক শিক্ষক পদের জন্য। ডিএড করেছেন এমন চাকরি প্রার্থীরা এই মামলা করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা এই পদে আবেদন করলে ডিএড প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ কমে যাবে। আবেদন ছিল, বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা যেন প্রাথমিক শিক্ষক পদের জন্য পরীক্ষা দিতে না পারে।

বিচারপতি রায় দিতে গিয়ে এদিন বলেন, বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা প্রাথমিক পদে শিক্ষকতা করার জন্য আবেদন করতে পারবেন কি না, তা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট।

এদিন বিচারপতি পর্ষদের আইনজীবীকে নির্দেশ দেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে কোনও সংশোধনী প্রকাশ করতে পারবে কি না, তা জানার। খানিক বিরক্তি প্রকাশ করেই তিনি বলেন, মামলার পর মামলা হয়ে যাচ্ছে কিন্তু চাকরি হচ্ছে কোথায়? নিয়োগ হচ্ছে না।

উল্লেখ্য, ২০১৮ সালে এনসিটিই জারি করেছিল সংশোধিত বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছিল, বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা প্রাথমিক শিক্ষক পদে শিক্ষকতা করার জন্য আবেদন করতে পারবেন। তবে এই বিজ্ঞপ্তির ওপরে স্থগিতাদেশ জারি করেছিল রাজস্থান হাইকোর্ট। রাজস্থান হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল এনসিটিই। সেই মামলা এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন।

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

এশিয়ান গেমসে ৫৭ কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস গড়লেন আমন সেহরাওয়াত

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক