চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানিককে গ্রেফতার করতে পারবে সিবিআই, আজই দিতে হবে হাজিরা, নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক (PRIMARY) শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার সিবিআই (CBI) দফতরে হাজিরা দিতে হবে। চাইলে তাঁকে হেফাজতেও নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ, এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

মঙ্গলবার বিচারপতির নির্দেশ, আজ সন্ধ্যা ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে। যদি তিনি তদন্তে অসহযোগিতা করেন তবে তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই। তাঁর নির্দেশ, ওএমআর শিট নষ্ট কেন করা হয়েছে, সেই বিষয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেরা করবে মানিককে।

সূত্রের খবর, আইন মেনে ওএমআর শিট নষ্ট করা হয়েছে, এমন কোনও প্রমাণ দেখাতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি এই প্রসঙ্গে বলেন, অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই উত্তরপত্র নষ্ট করা হয়েছে। কার নির্দেশে এই কাজ, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর মতে, বিশেষ কয়েকজন এই কাজে যুক্ত ছিলেন। অভিযোগ, ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট করা হয়েছে। প্রায় ২০ লক্ষ জনের উত্তরপত্র নষ্ট করা হয়েছে। কাদের কাদের উত্তরপত্র নষ্ট করা হয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

Published by:

Share Link:

More Releted News:

সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

মহিষাদলে সকলকে বের করে দিয়ে, ৯০ ঊর্ধ্ব বৃদ্ধার ভোট করানোর প্রতিবাদে জওয়ানদের ঘিরে বিক্ষোভ

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

‘‌বিজেপির পরিবারের লোকজন এখানে অবজার্ভার’‌, সোনারপুর থেকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ