‘পুরনোতে ফিরুন, চটের থলে নিয়ে বাজার যান’, স্বচ্ছ ভারত অভিযানে প্লাস্টিক বর্জনের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

স্বচ্ছ ভারত অভিযানে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। দমদম পার্কে ঘুরে ঘুরে দিলেন রাজ্যেকে প্লাস্টিক মুক্ত করার বার্তা। জানালেন, প্লাস্টিক ব্যাগ নয়, চটের ব্যাগ ব্যবহার করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বচ্ছ ভারত অভিযানে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। দমদম পার্কে ঘুরে ঘুরে দিলেন রাজ্যেকে প্লাস্টিক মুক্ত করার বার্তা। জানালেন, প্লাস্টিক ব্যাগ নয়, চটের ব্যাগ ব্যবহার করুন। প্লাস্টিক শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার হবে। আজ, রবিবার (১৯ জুলাই) সকালে সকাল স্বচ্ছ ভারত অভিযানে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অন্যতম সৈনিক তথা চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়। ২০১৪ সালে দেশের মসনদে বসার পরেই দেশের স্বচ্ছতা নিয়ে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। জায়গায় জায়গায় স্বচ্ছ অভিযানের বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের স্বচ্ছতা নিয়েও বিশেষ নজর দিয়েছেন শুভেন্দু অধিকারী।

এদিন স্বচ্ছ অভিযানে প্রচারে বেরিয়ে দমদম পার্ক বাজার ঘোরেন শারদ্বত মুখোপাধ্যায়। ঘুরে মানুষকে সচেতনতা বার্তা দেন। প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করার পরামর্শ দেন। একই সঙ্গে কারও কারও হাতে চটের ব্যাগ হাতে তুলে দেন। আসলে, প্লাস্টিক এমন একটি ক্ষতিকারক পদার্থ, যার কোনও বিনাশ নেই। কিন্তু তা সত্ত্বেও প্লাস্টিকের ব্যবহার বেড়েই চলেছে দিনের পর দিন। ক্রেতা-বিক্রেতা সকলেই প্লাস্টিকের উপর নির্ভরশীল। বর্ষায় জল যন্ত্রণার জন্যেও একপ্রকার দায়ী এই প্লাস্টিক। কারণ প্লাস্টিক ব্যাগ ড্রেণগুলিতে পড়ে থাকলে সেগুলো জল প্রবাহে বাধা দেয়। ফলে নর্দমায় জল জমাট বেঁধে যায়। এতে বর্ষার জল যাওয়ার জায়গা থাকে না। সেটা রাস্তায় উঠে সাধারণ মানুষকে বিপাকে ফেলে দেয়। সেই কারণে আজ অনেকের হাতে চটের ব্যাগ তুলে দিয়ে প্ল্যাস্টিক বর্জন করার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

তাঁর এই অভিযানে সামিল ছিলেন বহু মানুষ। এই উদ্যোগে তাঁকে সমর্থন জানিয়েছেন দমদমবাসী। সকলে উৎসাহিত হয়ে শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য শোনেন। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। এদিন অভিযানে নেমে শারদ্বত জানিয়েছেন, ‘আমাদের উচিত সঠিক জায়গায় প্লাস্টিক ব্যাবহার করা। যেমন চেয়ার টেবিল তৈরি হচ্ছে। প্লাস্টিকের ব্যাগ বর্জন করে সমাজকে সচেতন করা। বায়োটিক্যাল জিনিসপত্র ব্যবহার করা, কারণ এগুলো পরিবেশের ক্ষতি করে না। আজকাল আমরা প্লাস্টিকের মূর্তিও পুজো করছি। কিন্তু পুজো যদি করতে হয় মাটির মূর্তির করুন। সর্বত্র প্লাস্টিক বর্জন করুন। চটের ব্যাগ ব্যবহার করুন। যাতে বাংলায় জুটির কারখানা গুলো বাঁচবে। তাই আমরা অনুরোধ, পুরোনো দিনে ফিরে যান, থলে নিয়ে বাজার যান।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়