বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, প্রতিবাদে বাতিল হল হেমতাবাদের মিলন মেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে ভারত(India) এবং বাংলাদেশের(Bangladesh) মধ্যে তৈরি হয়েছে সাম্প্রদায়িক দূরত্ব। গত কয়েকদিনে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর নির্বিচারে অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসার পর এই দ্বন্দ্ব চরমে ওঠে। অশান্ত বাংলাদেশের এই আবহে চলতি বছরও উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের চৈনগর সীমান্তে বন্ধ রাখা হচ্ছে ঐতিহ্যবাহী মিলন মেলা(Hemtabad Milan Mela)। ইতিমধ্যেই বিএসএফ, ব্লক প্রশাসন এবং পুলিশের তরফে শুরু করা হয়েছে মাইকিং। কাঁটাতার সংলগ্ন এলাকায় যাতে সাধারণ মানুষ জমায়েত না করেন, সেই জন্য আগেভাগেই মাইকে প্রচারের কাজ চলছে। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এই মেলা বন্ধ রাখা হচ্ছে বলেও মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ চুমু খেতে বাধা দেওয়ায় ছাত্রীর গোপন ছবি ভাইরালের হুমকি, পুলিশের জালে কীর্তিমান শিক্ষক

এই মেলার ইতিহাস বেশ চমকপ্রদ। দেশভাগের পর বাংলাদেশের শতাব্দী প্রাচীন এক কালীপুজোকে কেন্দ্র করে কাঁটাতার মাঝে রেখে দুই দেশের মানুষ মিলিত হতেন এই মেলায়। প্রকৃত অর্থেই এটি ছিল মিলন মেলা। কাঁটাতারকে সাক্ষী রেখে অনেকেই ভেঙে পড়তেন কান্নায়।‌ আবার দুই দেশের ঘনিষ্ঠ আত্মীয়রা দেখা করা সুযোগ পেতেন। দূর থেকে হলেও সেই মিলন যেন কত আনন্দের। এপার বাংলার মিষ্টি যেত ওপারে। আবার ওপার বাংলার রান্না করা খাবার, শাড়ি, মাছ আসত এপারে। কাঁটাতারের উপর দিয়ে ছুড়ে দেওয়া হতো এইসব উপহার। মেলায় অবশ্য কড়া নজরদারি থাকত বিএসএফ-এর। কিন্তু চলতি বছর এই মেলার অনুমতি দেওয়া হল না নিরাপত্তাজনিত কারণে।

আরও পড়ুনঃ অন্তর্বাস ছাড়া তোয়ালে জড়িয়ে মেট্রোয় ৪ তরুণী, চোখ ছানাবড়া সহযাত্রীদের, রইল ভিডিও

প্রতি বছরই ডিসেম্বর মাসে এই মেলার আয়োজন করা হত, কিন্তু করোনা আবহের কারণে ২০২০ এবং ২০২১ সালে বন্ধ ছিল মিলন মেলা। ২০২২ সালে অবশ্য এই মেলা পুনরায় চালু করা হয়। কিন্তু ২০২৩-এ আবারও অশান্তি এড়ানোর জন্য এই মেলা বাতিল করতে হয়। অনেকেই ভেবেছিলেন চলতি বছর হয়তো মেলার আয়োজন করা হবে, কিন্তু বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কারণেই তা আর সম্ভব হচ্ছে না। যে এলাকায় মেলা হতো সেখানে ১৪৪ ধারা জারি করার জন্য জেলা প্রশাসনের থেকে অনুমতি চেয়েছিল বিএসএফ। ইতিমধ্যে সেই অনুমতিও দেওয়া হয়েছে। মূলত বিএসএফ বাহিনীর আপত্তির কারণেই তাঁদের সঙ্গে মেলা বন্ধ রাখার যৌথ সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় ব্লক প্রসাশন।

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির