পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি ঠিক কত, রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট

পঞ্চায়েত নির্বাচনে হতাহতদের ঠিক কতজন রাজ্যের ঘোষিত ক্ষতিপূরণ পেয়েছে তা জানতে রাজ্য সরকারকে হলফনামা দাখিল করার নির্দেশ দিল হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোট(Panchayat Election 2023) চলাকালীন হিংসার ঘটনায় রাজ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও সেই হিসাব মানতে নারাজ রাজ্য সরকার(West Bengal State Government)। এবার তাই কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) রাজ্য সরকারের কাছ থেকেই হলফনামা চাইল পঞ্চায়েত নির্বাচনে ঠিক কতজন মারা গিয়েছে সেই সংখ্যাটা জানাতে। সেই সঙ্গে জানতে চাওয়া হয়েছে, রাজ্য সরকার ইতিমধ্যে মৃতদের জন্য যে ক্ষতিপূরণ ঘোষণা করেছে তা এখনও পর্যন্ত ঠিক কটি পরিবার পেয়েছে। পাশাপাশি ওই নির্বাচনে যারা গুরুতরভাবে আহত হয়েছিল তাঁরা কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ(Compensation) পাবে না এই তথ্য রিপোর্ট আকারে পেশ করতে হবে রাজ্যকে, এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিপোর্ট পেশ ও হলফনামা(Affidavit) দাখিল দুটোই করতে হবে ২৬ সেপ্টেম্বরের মধ্যে। কেননা সেদিনই মামলার দ্বিতীয় শুনানি। এদিন অর্থাৎ সোমবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন যে পঞ্চায়েত ভোটের পর দু’মাস কেটে গেলেও সেই নির্বাচনে হাতাহতরা রাজ্য সরকারের ঘোষণা মতো ক্ষতিপূরণ পায়নি। কেন তাঁদের তা দেওয়া হচ্ছে না সেটা জানতে চেয়েই তিনি মামলা করেন কলকাতা হাইকোর্টে। এদিন মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী দাবি করেন রাজ্য সরকার ইতিমধ্যে মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে। বলা হয়েছে মৃতদের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়া হবে। সেই সঙ্গে পরিবারকে দেওয়া হবে ২ লক্ষ টাকা।  কিন্তু কতজন ওই ক্ষতিপূরণ ও চাকরি পাচ্ছে তা স্পষ্ট নয়। কেননা প্রতিশ্রুতির পর মাত্র ১৭ জন সেই চাকরি পেয়েছেন। কিন্তু বাকিদের কী হল?

মামলাকারীর আইনজীবীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, ‘পঞ্চায়েত নির্বাচনের সময়ে হিংসার ঘটনায় মৃত এবং আহতদের পরিবারকে কী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? এ ব্যাপারে আদালতকে হলফনামা দিয়ে জবাব দিতে রাজ্যকে। যারা পঞ্চায়েত নির্বাচনে মারা গিয়েছেন, তাঁদের নাম জমা দিতে হবে। কোন কোন মৃতের পরিবারের সদস্য হোম গার্ডের চাকরি পেয়েছেন, কাদেরই বা প্রতিশ্রুতি মতো ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, তার সমস্ত তথ্য হলফনামার আকারে দিতে হবে আদালতকে।’

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের তলায় আত্মীয়রা

মশাল হাতে দাঁতালকে তাড়াতে গিয়ে ভয়ানক অবস্থা হল গ্রামবাসীদের, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্য়ামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

তরুণীকে লাগাতার হুমকি, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা, অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?