চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির মুখে ঝামা ঘষে সেনা নামানোর দায়িত্ব রাজ্যকেই দিল আদালত

নিজস্ব প্রতিনিধি: হিংসা দমনে সেনা নামানো হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে একমাত্র রাজ্যই (STATE GOVT.)। বৃহস্পতিবার এমনই রায় দিলেন কলকাতা হাইকোর্টের (KOLKATA HIGH COURT) বিচারপতি। সদ্য বহিষ্কৃত বিজেপি (BJP) নেত্রীর পয়গম্বর মন্তব্যের আঁচ পড়েছিল এই রাজ্যের ৩ জেলার বিভিন্ন অংশে। হিংসা- অশান্তি দমনে সেনা (ARMY) নামানোর দাবিতে হয়েছিল একাধিক মামলা। সেই মামলার রায় দানে এমনটাই বললেন প্রধান বিচারপতির বেঞ্চ। উল্লেখ্য, গত বুধবার রায় দান স্থগিত রেখেছিল রাজ্য।

বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ রায় দেন, হিংসা- অশান্তি- অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে রাজ্য। রাজ্য মনে করলে, সেনা ডাকতে পারে। সেনা আনার সিদ্ধান্ত একমাত্র নিতে পারবে রাজ্যই। বেঞ্চের রায়, প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি ঠেকাতে যাবতীয় ব্যবস্থা নেবে রাজ্য। হিংসার ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ করার নির্দেশও দেন বিচারপতির বেঞ্চ।

উল্লেখ্য, গত বুধবার আদালতে শুনানি হলেও স্থগিত রাখা হয়েছিল রায়। সেই রায়দান হল বৃহস্পতিবার। গত বুধবার আদালতে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল, হাওড়ার ৫ জায়গায় ঘটেছিল অশান্তির ঘটনা।তার প্রেক্ষিতে ইতিমধ্যেই ১৭ টি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অন্তত ৯৯ জনকে। হাওড়া গ্রামীণে গ্রেফতার করা হয়েছে ৩৮ জনকে। ওই এলাকায় দায়ের করা হয়েছে ৯ টি এফআইআর। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, মুর্শিদাবাদ, নদীয়া সহ বিভিন্ন জায়গায় হিংসার ঘটনাতেও দায়ের করা হয়েছে এফআইআর। হিংসার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে জানিয়েছিল রাজ্য। সেই সঙ্গে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় গত ৪৮ ঘণ্টায় কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি রাজ্যে।

Published by:

Share Link:

More Releted News:

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

‘‌যারা বলছে তাড়িয়ে দেব, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব’‌, তোপ মমতার

ভোটমুখে বড় সাফল্য নবদ্বীপ থানার পুলিশের, নিষিদ্ধ মাদকদ্রব্য সহ গ্রেফতার ১

LIVE

LIVE ‘নির্লজ্জ অর্থমন্ত্রী এসে কার্ড বিলি করছে’, নিশানা মমতার

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ