বোমার হোম ডেলিভারি, ফাঁস হল কাটোয়ায়

বোমার হোম ডেলিভারি! পেমেন্টও করা যাবে অনলাইনে। পড়ে অবাক হচ্ছেন নাকি? এমনটাই ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোমার হোম ডেলিভারি! পেমেন্টও করা যাবে অনলাইনে। পড়ে অবাক হচ্ছেন নাকি? এমনটাই ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। ধৃতকে চলছে জিজ্ঞাসাবাদ।

তথ্য প্রযুক্তির বর্তমান সময়ে খাবার থেকে শুরু করে দৈনন্দিন সামগ্রী অনলাইনে বিক্রি হয়। অর্ডার করলে পৌঁছে যায় বাড়ির দেরগোড়ায়। কিন্তু তাই বলে অনলাইনে হোম ডেলিভারি পরিষেবায় বোমা বিক্রির কথা বোধ হয় শোনেননি কেউ। অভিযোগ, অনলাইনে ২৫০ টাকায় সুতলি বোমা, ৪৫০ টাকায় কৌটো বোমা বিক্রি করছিল কাটোয়ার এক যুবক। অনলাইনে অর্ডার করলে বোমা পৌঁছে দেওয়া হত একেবারে বাড়িতে। এমনকি পেমেন্টও করা হত অনলাইনে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মকবুল শেখ নামে কাটোয়ার এক যুবককে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। অভিযোগ, পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দা ওই যুবক নিজের বাড়িতে বোমা তৈরি করত। আর মোবাইলে সেই বোমার ছবি তুলে গ্রাহকদের পাঠাতো সে। এর পর গ্রাহকরা বোমার সাইজ, কত সংখ্যক বোমা কিনবে সেই বিষয়ে জানানোর পর, একেবারেই গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া হত বোমা। বোমার হোম ডেলিভারির এমন খবরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি আতঙ্কও তৈরি হয়েছে।

ধৃত যুবককে গ্রেফতার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে শৌচালয়ের ছাদ থেকে বেশকিছু বোমা বাজেয়াপ্ত করেছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কয়াডের কর্মীদের। ইতিমধ্যে বম্ব স্কয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে। পাশাপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই