হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে খুন! থানায় আত্মসমর্পণ অভিযুক্ত পরিচারিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল পরিচারিকার বিরুদ্ধে। খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত যুবতী। নৃশংস এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিতে। জানা গিয়েছে, মৃত হোমিওপ্যাথি চিকিৎসকের নাম রামকৃষ্ণ চালকি। তবে কী কারণে এই খুন তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে, অভিযুক্ত পরিচারিকাকে গ্রেফতার করে ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর,  বালির জিটি রোডে বালি গঙ্গা অ্যাপার্টমেন্টের বাসিন্দা ছিলেন রামকৃষ্ণ চালকি। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে দীর্ঘ দিন ধরে কাজ করতেন ফুলি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ফ্ল্যাটে রক্তাক্ত হয়ে পড়েছিলেন চিকিৎসক। পরিচারিকাই থানায় খবর দেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। তারপর রামকৃষ্ণর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত হোমিওপ্যাথি চিকিৎসকের দাদা বলেন, ‘আমাদের আদি বাড়ি ডানকুনিতে। ভাই এখানে ছেলেকে নিয়ে থাকতেন। স্ত্রী এখানে থাকতেন না। বছর দেড়েক আগে থেকে ওই পরিচারিকা ভাইয়ের ওখানে কাজ করেন। কর্মসূত্রে আমি বাটানগরে থাকি। আমি অফিসে থাকাকালীন গতকাল বিকেল সাড়ে ৫টায় খবর পাই। হয়তো ব্ল্যাকমেলিং করতে চেয়েছিলেন পরিচারিকা। সেটা না করতে পেরেই হয়তো কাটারি দিয়ে কুপিয়েছে।‘

শুক্রবার (২৪ এপ্রিল) ধৃতকে আলালতে নিয়ে যাওয়ার সময়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একজন রেপিস্টকে, একজন…’। অভিযোগ, তারপরেই তাঁকে ধমক দিয়ে থামিয়ে দেন মহিলা পুলিশ কর্মীরা। পরিচারিকার সঙ্গে মৃতের বিবাহবহির্ভূত কোনও সম্পর্ক ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ